মোটিফ শিল্পীর বাড়িতে আগুন, আ.লীগ-ছাত্রলীগের ৬ নেতা গ্রেপ্তার

১৭ এপ্রিল ২০২৫, ১১:৪৬ AM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:২৩ PM
চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের আগুনে পুড়ে যাওয়া ঘর

চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের আগুনে পুড়ে যাওয়া ঘর © সংগৃহীত

পহেলা বৈশাখের মোটিফ বানানো চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের মানিকগঞ্জের বাড়িতে  অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ। 

গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলা ছাত্রলীগের অর্থবিষয়ক সম্পাদক আল আমিন ওরফে তমাল (২২), সদর উপজেলার ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাইনউদ্দিন আহাম্মদ পিয়াস (২২), ছাত্রলীগ নেতা মীর মারুফ, ছাত্রলীগ নেতা আমিনুর রহমান (২৪), গড়পাড়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন (৫৪) ও ছাত্রলীগ নেতা খান মোহাম্মদ রাফি ওরফে সিজন (১৮)। 

এ বিষয়ে সদর থানার ওসি আমানউল্লাহ জানান, বুধবার (১৬ এপ্রিল) চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা করেন। এ মামলায় সন্দেহজনকভাবে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের মাধ্যমে গ্রেফতারকৃতদের কাছ থেকে অগ্নিসংযোগের ঘটনার তথ্য পাওয়া যাবে বলে আশা করছে পুলিশ। । ওই মামলায় সন্দেহজনকভাবে ছয়জনকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, আটককৃতদের মধ্যে খান মোহাম্মদ রাফি ওরফে সিজন গতকাল রাতে অগ্নিসংযোগের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল ‘মিশন কমপ্লিট’। আশা করা যাচ্ছে, তার কাছ থেকে অগ্নিসংযোগের ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। বাকিদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। ঘটনার সাথে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রজু হবে। 

প্রসঙ্গত, নববর্ষের শোভাযাত্রায় ফ্যাসিস্টের মোটিফ বানানো সন্দেহের জেরে গত মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে মানিকগঞ্জের গড়পাড়া ইউনিয়নের চান্দইর গ্রামে শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। 

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে ৫৬টি জাদুঘর ও ঐতিহাসিক স্থাপনা …
  • ১৪ মার্চ ২০২৬
মোস্তাফিজের বদলি নিয়েও বিপাকে আইপিএল
  • ১৪ মার্চ ২০২৬
ঢাবি ভিসির পদত্যাগপত্র গ্রহণ করেছি, অ্যাকসেপ্ট করিনি: শিক্ষ…
  • ১৪ মার্চ ২০২৬
উৎসব ভাতা নিয়ে নতুন করে যা বললেন শিক্ষামন্ত্রী
  • ১৪ মার্চ ২০২৬
প্রতিটি ওয়ার্ডে ফুটসাল মাঠ ও খেলার সুযোগ নিশ্চিত করতে নতুন …
  • ১৪ মার্চ ২০২৬
হরমুজ প্রণালি অতিক্রম করল ২ ভারতীয় এলপিজিবাহী ট্যাঙ্কার
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081