সিদ্ধেশ্বরী গার্লস কলেজের শিক্ষার্থীর সঙ্গে অশোভন অঙ্গভঙ্গি, বৃদ্ধ গ্রেপ্তার

১৬ এপ্রিল ২০২৫, ১০:৩৪ AM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৫:১৩ PM

© সংগৃহীত

রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজের এক শিক্ষার্থীর সঙ্গে অটোরিকশার এক বৃদ্ধ যাত্রীর বিরুদ্ধে অশোভন আচরণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

বুধবার (১৬ এপ্রিল) বাংলাদেশ পুলিশ তাদের ফেসবুকের ভেরিফায়েড পেজে এ তথ্য জানায়।

পোস্টে বলা হয়, ‘সিদ্ধেশ্বরী গার্লস কলেজের এক শিক্ষার্থী গত ১৪ এপ্রিল তার ফেসবুক পেজে দুটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে দেখা যায়, একটি অটোরিকশায় তার মুখোমুখি বসা এক বয়স্ক ব্যক্তি বারবার অশোভন অঙ্গভঙ্গি করছেন।'

পুলিশ জানায়, ‘ওই ছাত্রী জানান, তিনি ডেমরার স্টাফ কোয়ার্টার থেকে বড়ভাঙা যাওয়ার জন্য অটোরিকশায় উঠেছিলেন এবং সে সময় এ ঘটনা ঘটে। অটোরিকশা থেকে নামার পর তিনি ওই ব্যক্তিকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি ঘটনাটি অস্বীকার করেন।’

আরও বলা হয়, ‘ভিডিও দুটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে দেখা যায়। পুলিশ ঘটনাটি তদন্ত করে ওই ব্যক্তিকে শনাক্ত করে এবং তাকে গ্রেপ্তার করে। অভিযুক্তের বিরুদ্ধে মামলা করা হয়েছে।’

উল্লেখ্য, নারী নির্যাতন প্রতিরোধে পুলিশ হেডকোয়ার্টার্সে হটলাইন চালু রয়েছে। হটলাইন নম্বরসমূহ হলো : ০১৩২০০০২০০১, ০১৩২০০০২০০২, ০১৩২০০০২২২২। এই নম্বরগুলো দিনরাত ২৪ ঘণ্টা চালু রয়েছে।

পুলিশ জানায়, নারী ও শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ পুলিশ অঙ্গীকারাবদ্ধ।

দেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তালিকায় পঞ্চম আইইউবিএটি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি ক্যাম্পাসের শাটলে ছাত্রীর কান থেকে স্বর্ণের দুল ছিনতাই
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাসে মারামারি কেন্দ্র করে ফের সংঘর্ষে জড়াল ইবির দুই বিভাগ, …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দিনাজপুরের মেয়ে ইমান্তা এখন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুরে ‘হানিট্র্যাপ’ ফাঁদে আটকে টাকা আদায়ের অভিযোগ, ৪ নার…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
যে ৯ শ্রেণির মানুষ পাবেন টিসিবি কার্ড, নতুন নির্দেশিকা জারি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬