ধানমন্ডিতে গাড়ি থেকে চাঁদা আদায়, যুবক আটক

১৬ এপ্রিল ২০২৫, ০৯:২৪ AM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৫:১৩ PM
 মো. আশরাফুল

মো. আশরাফুল © সংগৃহীত

রাজধানীতে রাস্তার ওপর প্রাইভেটকার পার্কিং করায় গাড়ির মালিকের কাছ থেকে চাঁদা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় মো. আশরাফুল (২৩) নামের ওই যুবককে  আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে তাকে আটক করা হয়েছে। এর আগে, ওই দিন রাত ৮টার দিকে ধানমন্ডির জিগাতলা এলাকায় এ চাঁদাবাজির ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম। তিনি বলেন, চাঁদাবাজির ঘটনায়  মো. আশরাফুল নামের এক যুবককে আটক করা হয়েছে। রাজধানীর হাজারীবাগ এলাকায় থাকেন। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জে। চাঁদা নেওয়ার ঘটনায় বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

এর আগে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরা এক যুবক রশিদ দিয়ে চাঁদা আদায় করছেন। এ সময় প্রাইভেটকারের মালিকের সঙ্গে তর্কাতর্কি হয় ওই যুবকের। প্রাইভেটকারে বসা একজন ব্যক্তি ওই যুবককে মাস্তানি করার প্রশ্ন করেন। উত্তরে ওই যুবক বলেন, ‘হ করতাছি, কোনো সমস্যা? এ সময় পাশে প্রাইভেটকার মালিকের স্ত্রী মাস্তানির বিষয় নিয়ে ওই যুবকের নাম জানতে চান। তখন ওই যুবক বলেন, ‘নাম দিয়ে কি হবে?’।

ভিডিওতে আরও দেখা যায়, প্রাইভেটকারের মালিক বলছেন, ‘রাস্তার ওপর গাড়ি রাখছিলাম, ওরে চাঁদা দিলাম। এরপর আমি দেখতেছি।’ 

গাড়ির ভেতর থেকে ভিডিও করছিল দেখতে পেয়ে ওই যুবক চুল নাড়িয়ে বলেন, ‘চেহারাটা সুন্দর করে আইছে? যদি একটা চুল বাঁকা করতে পারো কইরো।’

হাদি হত্যার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত
  • ০৮ এপ্রিল ২০২৬
হামের উপসর্গ নিয়ে ঝরল আরও ১০ শিশুর প্রাণ
  • ০৮ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা এনস…
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাজ্যের বিসিআইয়ের সদস্য পদ পেল বাংলাদেশ ব্যাংক
  • ০৮ এপ্রিল ২০২৬
ছাত্রীদের ফুটবল খেলার ভিডিও ধারণ নিয়ে বিএনপি নেতার ছেলের তু…
  • ০৮ এপ্রিল ২০২৬
কোনদিন অনলাইন ক্লাস, কোনদিন অফলাইন—পরিকল্পনা জানালেন শিক্ষা…
  • ০৮ এপ্রিল ২০২৬
close