নিখোঁজের চার দিন পর নবম শ্রেণির শিক্ষার্থীর লাশ উদ্ধার

১৫ এপ্রিল ২০২৫, ০৭:২১ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৫:১৬ PM
এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ

এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ © প্রতীকী ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাব্বির হোসেন (১৬) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। সাব্বির উপজেলার দরবস্ত ইউনিয়নের রামনাথপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এবং বিশুবাড়ী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামারের পরিত্যক্ত টয়লেটের কুয়া থেকে তার লাশ উদ্ধার করা হয়। সাব্বির চার দিন ধরে নিখোঁজ ছিল বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ দুপুর ১২টার দিকে উপজেলার সাহেবগঞ্জ আখের খামার এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। পরে লোকজন পরিত্যক্ত টয়লেটের কুয়ার ভেতর লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ফায়ার সার্ভিসের একটি দল লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর ১২০ শতাংশ নিশ্চিত:  দী…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
আন্দোলনের নবম দিনে চোখে কালো কাপড় বেঁধে চুয়েট শিক্ষার্থীদের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নিউ গিনি প্রপার্টিজে হামলা, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হৃদরোগ প্রতিরোধে জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে: স্বাস্থ্যমন…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল নিয়ে সবশেষ যা জানাল …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
আদালতের আদেশ অমান্যের অভিযোগে আবুজর গিফারী কলেজের সাবেক সভা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬