বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা: শায়েস্তাগঞ্জে ইউপি চেয়ারম্যান বুলবুল গ্রেপ্তার

১৫ এপ্রিল ২০২৫, ১১:৩৯ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:১০ AM
বুলবুল খান

বুলবুল খান © টিডিসি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বুলবুল খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামি। 

আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোররাতে উপজেলার নিশাপট গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুলবুল খান নিশাপট গ্রামের আজম খানের ছেলে।

শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কান্ত নাথ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বুলবুল খান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় করা শায়েস্তাগঞ্জ থানায় ৩ নম্বর আসামি। তাকে আদালতে মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

আরও পড়ুন: ফিলিস্তিন ইস্যুতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অর্থ সহায়তা স্থগিত ট্রাম্প প্রশাসনের

উল্লেখ্য, ২০২০ সালের ৪ ফেব্রুয়ারি অস্ত্র মামলায় বুলবুল খানকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এর আগে ২০১২ সালের ১৫ মার্চ রাতে ইউপি চেয়ারম্যান বুলবুলের বাড়িতে অভিযান চালায় র‌্যাব। এ সময় তার স্বীকারোক্তি মতে সোফার নীচ থেকে একটি অবৈধ রিভলবার উদ্ধার করা হয়।

দেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তালিকায় পঞ্চম আইইউবিএটি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি ক্যাম্পাসের শাটলে ছাত্রীর কান থেকে স্বর্ণের দুল ছিনতাই
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাসে মারামারি কেন্দ্র করে ফের সংঘর্ষে জড়াল ইবির দুই বিভাগ, …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দিনাজপুরের মেয়ে ইমান্তা এখন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুরে ‘হানিট্র্যাপ’ ফাঁদে আটকে টাকা আদায়ের অভিযোগ, ৪ নার…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
যে ৯ শ্রেণির মানুষ পাবেন টিসিবি কার্ড, নতুন নির্দেশিকা জারি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬