আশুলিয়ায় মরদেহ পোড়ানো : সাবেক তিন পুলিশ কর্মকর্তা ট্রাইব্যুনালে

১৫ এপ্রিল ২০২৫, ১১:৩৬ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:১০ AM
আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় সাবেক তিন পুলিশ কর্মকর্তা ট্রাইব্যুনালে

আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় সাবেক তিন পুলিশ কর্মকর্তা ট্রাইব্যুনালে © সংগৃহীত

জুলাই-আগস্টে ছাত্র আন্দোলন চলাকালীন সাভারের আশুলিয়ায় মরদেহ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক তিন পুলিশ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এই তিন পুলিশ কর্মকর্তা হলেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম ও সাবেক ডিবি পরিদর্শক মো. আরাফাত হোসেন।

এর আগে মঙ্গলবার (৮ এপ্রিল) প্রসিকিউশনের আবেদনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে বিচারিক প্যানেল তাদের ১৫ এপ্রিল ট্রাইব্যুনালে হাজির করার এই আদেশ দেন।

আরও পড়ুন: কুয়েটের সামনে আরেক রাত কাটালেন শিক্ষার্থীরা, নতুন কর্মসূচির সম্ভাবনা

এদিন ট্রাইব্যুনালে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন। ওই সময় প্রসিকিউট বি এম সুলতান মাহমুদসহ অন্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।

লাশ পোড়ানোর নৃশংস ঘটনার বিষয়ে গত ২৬ ডিসেম্বর তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ৫ আগস্ট আশুলিয়ায় ছয় তরুণকে গুলি করে হত্যার পর পুলিশ ভ্যানে রেখে আগুন লাগিয়ে দেন পুলিশ সদস্যরা। যখন এসব মরদেহে আগুন দেয়া হচ্ছিল, তখন একজন জীবিত ছিলেন। জীবিত থাকা অবস্থায় তার গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়।

ট্যাগ: আদালত
রোমাঞ্চকর জয়ে নকআউটে মরক্কো
  • ২৫ জুন ২০২৬
বিশ্বকাপ ইতিহাসে অন্যরকম ‘হাফ-সেঞ্চুরি’ ব্রাজিলের
  • ২৫ জুন ২০২৬
রেকর্ড টানা ১৪ বার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে ব্রাজিল
  • ২৫ জুন ২০২৬
৯৮২ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমারের প্রত্যাবর্তন
  • ২৫ জুন ২০২৬
ব্রুনোর অনবদ্য অ্যাসিস্টে কুনিহার গোল
  • ২৫ জুন ২০২৬
১৯ হাজার দিন পর বিশ্বকাপে হাইতির গোল
  • ২৫ জুন ২০২৬