কটূক্তির প্রতিবাদ করায় এসএসসি পরীক্ষার্থীকে হাতুড়িপেটা

১৪ এপ্রিল ২০২৫, ০৮:৪৫ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:১৮ AM
এসএসসি পরীক্ষার্থীকে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ

এসএসসি পরীক্ষার্থীকে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ © সৌজন্যেপ্রাপ্ত

কটূক্তির প্রতিবাদ করায় বরগুনার তালতলীতে এসএসসি পরীক্ষার্থীকে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাতে উপজেলার দক্ষিণ মালিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত শিক্ষার্থীর নাম মো. ফরহাদ হোসেন তাওহীদ, তিনি দক্ষিণ মালিপাড়া গ্রামের আব্দুল মালেক মুসল্লির ছেলে এবং তালতলী বন্দর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী।

জানা গেছে, ফরহাদ হোসেন কোচিং শেষে বাড়ি ফিরছিল। ওই সময় প্রতিবেশী মোহাম্মদ বাদল হোসেনের সঙ্গে দেখা হয়। এ সময় বাদল তাকে কটূক্তি করেন। প্রতিবাদ করলে ফরহাদকে বাদল, সোহেল, হাফিজুর, মোহাম্মদ ইব্রাহিম, সোবাহানসহ ছয় থেকে সাতজন তুলে নিয়ে হাতুড়ি, লোহার রড ও ইট দিয়ে আঘাত করে গুরুতর আহত করেন।

শেষে ফরহাদকে তাঁরা বাড়ির সামনের সড়কে ফেলে রেখে যান। পরে স্বজনেরা খবর পেয়ে তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এতে ওই শিক্ষার্থীর পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।

আহত পরীক্ষার্থীর বড় ভাই সাগর মুসল্লি বলেন, ‘অহেতুক তর্কে জড়িয়ে ওরা আমার ছোট ভাইকে হাতুড়ি, লোহার রড ও ইট দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করেছে। তালতলী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এতে আমার ভাইয়ের পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।’

তবে অভিযুক্ত মোহাম্মদ বাদল হোসেন বলেন, ‘ওরা তিন–চারজন মাদক সেবন করে মাতলামি করছিল। আমরা বাধা দিতে গেলে ওরা আমাদের ওপর হামলা করে। এতে দুই পক্ষের ধস্তাধস্তিতে ফরহাদ মাথায় সামান্য আঘাত পেয়েছে।’

এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল বলেন, ‘মালিপাড়া এলাকায় এসএসসি পরীক্ষার্থীকে মারধরের খবর পেয়েছি। তবে এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর ১২০ শতাংশ নিশ্চিত:  দী…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
আন্দোলনের নবম দিনে চোখে কালো কাপড় বেঁধে চুয়েট শিক্ষার্থীদের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নিউ গিনি প্রপার্টিজে হামলা, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হৃদরোগ প্রতিরোধে জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে: স্বাস্থ্যমন…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল নিয়ে সবশেষ যা জানাল …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
আদালতের আদেশ অমান্যের অভিযোগে আবুজর গিফারী কলেজের সাবেক সভা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬