যশোরে ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

১৪ এপ্রিল ২০২৫, ১২:২৩ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:২১ AM
যশোর জংশন স্টেশনে লাইনচ্যুত হওয়া ট্রেন

যশোর জংশন স্টেশনে লাইনচ্যুত হওয়া ট্রেন © টিডিসি ফটো

যশোর রেলওয়ে স্টেশনে মোংলাগামী কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে বেনাপোল থেকে ছেড়ে আসা ট্র্রেনটি যশোর রেলওয়ে জংশনে প্রবেশের সময় লাইনচ্যুত হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাইদুজ্জামান। তিনি জানান, সোমবার সকালে বেনাপোল থেকে মোংলার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বেতনা কমিউটার ট্রেনটি যশোর রেলওয়ে জংশনে প্রবেশের সময় শেষ বগিটি লাইনচ্যূত হয়। ফলে যশোরের সঙ্গে সব রুটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

যশোর রেলওয়ে জংশন সূত্র জানায়, বেতনা এক্সপ্রেস ট্রেনটি জংশনের প্রবেশমুখে লাইনচ্যুত হয়। এর শেষ বগিটি লাইন থেকে পড়ে যাওয়ায় সেটিকে বিচ্ছিন্ন করে বাকি বগি নিয়ে ট্রেনটি সাড়ে ১১টার দিকে মোংলার উদ্দেশ্যে ছেড়ে যায়।

আরো পড়ুন: মহাখালী বাস টার্মিনালে মালিক-শ্রমিক দ্বন্দ্বে আড়াই ঘন্টা সড়ক অবরোধ

লাইনচ্যুত বগিটি রেললাইনে থাকায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বগিটি সরিয়ে নেওয়ার পর রেলযোগাযোগ স্বাভাবিক হবে। এ ব্যাপারে বক্তব্যের জন্য যশোর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আয়নাল হাসানকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

দেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তালিকায় পঞ্চম আইইউবিএটি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি ক্যাম্পাসের শাটলে ছাত্রীর কান থেকে স্বর্ণের দুল ছিনতাই
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাসে মারামারি কেন্দ্র করে ফের সংঘর্ষে জড়াল ইবির দুই বিভাগ, …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দিনাজপুরের মেয়ে ইমান্তা এখন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুরে ‘হানিট্র্যাপ’ ফাঁদে আটকে টাকা আদায়ের অভিযোগ, ৪ নার…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
যে ৯ শ্রেণির মানুষ পাবেন টিসিবি কার্ড, নতুন নির্দেশিকা জারি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬