মৌলভীবাজারে ছাত্রলীগের সাবেক নেতা তুষার গ্রেপ্তার

১৪ এপ্রিল ২০২৫, ০৯:৩৯ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:২২ AM
আনিসুল ইসলাম চৌধুরী তুষার

আনিসুল ইসলাম চৌধুরী তুষার © সংগৃহীত

মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা আনিসুল ইসলাম চৌধুরী তুষারকে গ্ৰেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৩ এপ্রিল) রাতে শহরের বড়হাট এলাকার নিজ বাসায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্ৰেপ্তার করা হয়।

গ্রেপ্তার তুষার পৌর শহরের বড়হাট এলাকার মৃত আতিকুল ইসলাম চৌধুরীর ছেলে।

জানা যায়, আনিসুল ইসলামের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানোর অভিযোগ রয়েছে। গত ৪ আগস্ট মৌলভীবাজার শহরের চৌমুহনায় ছাত্র-জনতার ওপর গুলি চালানোর অভিযোগ রয়েছে তুষারের বিরুদ্ধে। মৌলভীবাজার শহরের আলোচিত দুই ছাত্রলীগ কর্মী খুনের ঘটনায় প্রধান আসামি তুষার। সর্বশেষে তিনি জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন। 

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্ৰেপ্তার করা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর ১২০ শতাংশ নিশ্চিত:  দী…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
আন্দোলনের নবম দিনে চোখে কালো কাপড় বেঁধে চুয়েট শিক্ষার্থীদের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নিউ গিনি প্রপার্টিজে হামলা, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হৃদরোগ প্রতিরোধে জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে: স্বাস্থ্যমন…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল নিয়ে সবশেষ যা জানাল …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
আদালতের আদেশ অমান্যের অভিযোগে আবুজর গিফারী কলেজের সাবেক সভা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬