বগুড়ায় র‍্যাব সদস্য সেজে নারীদের ব্ল্যাকমেইল

১৩ এপ্রিল ২০২৫, ১১:১৯ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:২২ AM
শিহাব হোসেন

শিহাব হোসেন © সংগৃহীত

বগুড়ায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্য পরিচয়ে নারীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে প্রতারণা ও ব্ল্যাকমেইলে জড়িত এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। অভিযুক্ত ২১ বছর বয়সী শিহাব হোসেন সাগর সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের সঙ্গে পরিচিত হয়ে নিজেকে র‌্যাবের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে পরিচয় দিতেন। র‌্যাব সদস্যদের মতো ভাষায় কথা বলে তিনি তাদের আস্থা অর্জন করতেন।

র‌্যাবের তথ্য অনুযায়ী, আস্থার সুযোগ নিয়ে তিনি কখনো ভিডিও কলে, কখনো সরাসরি দেখা করে নারীদের ব্যক্তিগত মুহূর্তে অংশ নিতে বাধ্য করতেন। এরপর সেই মুহূর্তগুলোর ভিডিও গোপনে ধারণ করে শুরু করতেন ভয়ংকর ব্ল্যাকমেইল—শারীরিক সম্পর্কের দাবিতে চাপ প্রয়োগ করতেন তিনি।

অবশেষে শনিবার (১২ এপ্রিল) দুপুরে র‌্যাব-১২ বগুড়ার একটি বিশেষ দল সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের দারিয়াল হাজরাদিঘী গ্রামে অভিযান চালিয়ে শিহাবকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও প্রযুক্তি ডিভাইস উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে—২টি স্মার্টফোন, ২টি বাটন ফোন, ৩টি সিম কার্ড, একটি মেমোরি কার্ড, একটি সিপিইউ, হার্ডডিস্ক, এসএসডি কার্ড এবং দেশীয় অস্ত্রসামগ্রীর মধ্যে রামদা, চাপাতি, ছুরি ও বার্মিজ চাকু।

র‌্যাবের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিহাব শুধু নারীদের প্রতারণাই করেননি, বরং র‌্যাবের মতো গর্বিত বাহিনীর নাম ব্যবহার করে সাধারণ মানুষের বিশ্বাসকেও ভেঙে দিয়েছেন। এ ধরনের প্রতারকদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে বলেও জানানো হয়।

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম আবুল হাশেম সবুজ বলেন, “সাইবার অপরাধ ও সামাজিক মূল্যবোধ ধ্বংসকারী এই প্রতারকদের বিরুদ্ধে র‌্যাব কঠোর অবস্থানে রয়েছে। শিহাবের মতো অপরাধীরা আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে পারবে না।”

গ্রেপ্তারের পর শিহাব হোসেন সাগরকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিজ বাসার সামনে হাসনাতের সঙ্গে কী ঘটেছিল, যা বললেন মনজুর আলম
  • ১৫ এপ্রিল ২০২৬
বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
  • ১৫ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘এ’ ইউনিটে প্রথম তৌকির সিদ্দিকী ইশতি
  • ১৫ এপ্রিল ২০২৬
বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার সতর্কতা আইএমএফের
  • ১৫ এপ্রিল ২০২৬
রাজধানীতে ঢাবির বাস দুর্ঘটনা, আহত ৮
  • ১৫ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, পাশের হার ৩০%
  • ১৫ এপ্রিল ২০২৬