চট্টগ্রামের ডিসি হিলে বর্ষবরণের মঞ্চ ভাঙচুর

১৩ এপ্রিল ২০২৫, ০৮:২৬ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:২৫ AM
মঞ্চ ভাঙচুর

মঞ্চ ভাঙচুর © সংগৃহীত

বর্ষবরণের প্রস্তুতির মধ্যেই চট্টগ্রামের ডিসি হিলে ‘সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ’ এর অনুষ্ঠান মঞ্চ ভাঙচুর করা হয়েছে। আজ রোববার (১৩ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টার দিকে নগরীর বৌদ্ধ মন্দির সংলগ্ন ডিসি হিলে অনুষ্ঠান মঞ্চ ভাঙচুর করে একদল লোক।

পরিষদের সমন্বয়কারী সুচরিত দাশ খোকন বলেন, ‘সোমবার সকাল থেকেই আমাদের বর্ষবরণ অনুষ্ঠান শুরুর কথা। সে অনুযায়ী মঞ্চ থেকে আনুষঙ্গিক সকল প্রস্তুতি আমরা সম্পন্ন করে ফেলেছিলাম। সন্ধ্যার কিছু আগে ৪০ থেকে ৫০ জন যুবক এসে ডিসি হিলে আমাদের অনুষ্ঠান মঞ্চে হামলা করে।’

চট্টগ্রাম কোতোয়ালি থানার ওসি মো. আবদুল করিম বলেন, ‘আগে থেকেই অনুষ্ঠানস্থলে আমাদের ফোর্স ছিল। সন্ধ্যার দিকে কিছু দুর্বৃত্ত হামলার চেষ্টা করলেও আমরা প্রতিহত করেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।’

ওসি ভাঙচুর প্রতিহত করার কথা বললেও ঘটনাস্থলের ছবিতে দেখা যায় চেয়ার ও মঞ্চের কাঠামো ভেঙে পড়ে আছে, প্যান্ডেলের কাপড় ও প্যানাফ্ল্যাক্সের ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে।

নিজ কার্যালয়ে ৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি
  • ১৬ নভেম্বর ২০২৬
জানাজায় দাঁড়িয়ে বিএনপিকে বিদায় জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা
  • ১৬ নভেম্বর ২০২৬
ছাত্রদল নেতার বিরুদ্ধে হলের দুই কর্মচারীকে মারধরের অভিযোগ
  • ১৬ নভেম্বর ২০২৬
আলোচনার কথা থাকলেও এজেন্ডা থেকে ‘উধাও’ গার্মেন্টস ইস্যু!
  • ১৬ নভেম্বর ২০২৬
অস্বস্তি নিয়েই চা বিরতিতে বাংলাদেশ
  • ১৬ নভেম্বর ২০২৬
হেফাজতে ইসলাম-চরমোনাইয়ের প্রতিহতের ঘোষণার মধ্যেই পাল্টা চ্য…
  • ১৬ নভেম্বর ২০২৬