নেত্রকোনায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৩ এপ্রিল ২০২৫, ১২:২৮ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৩০ AM
গ্রেপ্তার আজিজুল হক

গ্রেপ্তার আজিজুল হক © টিডিসি

নেত্রকোনার কেন্দুয়ায় ৩৩টি ইয়াবা বড়িসহ আজিজুল হক (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের চেংজানা গ্রামে অভিযান চালিয়ে আজিজুল হককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আজিজুল হক চেংজানা গ্রামের হারাধন মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে ওই ইউপির চেংজানা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তাকে তল্লাশি করে ৩৩টি ইয়াবা ট্যাবলেটসহ উদ্ধার করা হয়।

কেন্দুয়া  থানার পেমই তদন্ত কেন্দ্রের উপপুলিশ পরিদর্শক শফিউল আলম বলেন, আটক আজিজুল হকের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর ১২০ শতাংশ নিশ্চিত:  দী…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
আন্দোলনের নবম দিনে চোখে কালো কাপড় বেঁধে চুয়েট শিক্ষার্থীদের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নিউ গিনি প্রপার্টিজে হামলা, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হৃদরোগ প্রতিরোধে জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে: স্বাস্থ্যমন…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল নিয়ে সবশেষ যা জানাল …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
আদালতের আদেশ অমান্যের অভিযোগে আবুজর গিফারী কলেজের সাবেক সভা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬