নববর্ষ ঘিরে সারা দেশে নিরাপত্তা জোরদার: র‌্যাবের ডিজি

১৩ এপ্রিল ২০২৫, ১১:২৫ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৩৪ AM
নববর্ষ উৎসবে র‌্যাবের নিরাপত্তা নিয়ে ব্রিফ করেন সংস্থাটির ডিজি একেএম শহিদুর রহমান

নববর্ষ উৎসবে র‌্যাবের নিরাপত্তা নিয়ে ব্রিফ করেন সংস্থাটির ডিজি একেএম শহিদুর রহমান © সংগৃহীত

বাংলা নববর্ষ উপলক্ষে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান। আজ রবিবার (১৩ এপ্রিল) সকালে রমনা বটমূলসহ নববর্ষ উৎসবে র‌্যাবের নিরাপত্তা নিয়ে ব্রিফংয়ে তিনি এ কথা বলেন।
 
র‌্যাবের ডিজি বলেন, ‘নববর্ষ উপলক্ষে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে আমরা সব ধরনের ব্যবস্থা রেখেছি। আশা করি উৎসবটি সুন্দরভাবে সম্পন্ন হবে।’
 
শহিদুর রহমান বলেন, বৈশাখী উৎসবকে ঘিরে অপপ্রচার রোধ করতে সাইবার নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। নববর্ষের উৎসবকে কেন্দ্র করে ইভটিজিং যাতে না হয়, সে জন্য সতর্ক ব্যবস্থা রাখা হয়েছে।

আরও পড়ুন: কৃষি গুচ্ছের নেতৃত্ব নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য উপাচার্যদের, ভাঙনের সুর

তিনি আরও জানান, চারুকলায় ফ্যাসিস্টের মুখাকৃতি পুড়িয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হবে। কারও গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর ১২০ শতাংশ নিশ্চিত:  দী…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
আন্দোলনের নবম দিনে চোখে কালো কাপড় বেঁধে চুয়েট শিক্ষার্থীদের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নিউ গিনি প্রপার্টিজে হামলা, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হৃদরোগ প্রতিরোধে জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে: স্বাস্থ্যমন…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল নিয়ে সবশেষ যা জানাল …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
আদালতের আদেশ অমান্যের অভিযোগে আবুজর গিফারী কলেজের সাবেক সভা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬