চতুর্থ বিয়ে নিয়ে কথা কাটাকাটি, ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৩ এপ্রিল ২০২৫, ১০:২৫ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৩৪ AM
সাকিবকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে পুলিশ

সাকিবকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে পুলিশ © সংগৃহীত

নোয়াখালীর হাতিয়াতে বিয়ে নিয়ে বাগ্‌বিতণ্ডার জের ধরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন হয়েছে। শনিবার (১২ এপ্রিল) দুপুরের দিকে এ ঘটনায় নিহতের স্ত্রী তাজনাহার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

এর আগে শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চরচেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগ পেয়ে তাৎক্ষণিক অভিযুক্ত ছোট ভাই মো. সাকিবকে (২৪) গ্রেপ্তার করে পুলিশ।

নিহত রাকিব উদ্দিন (৩০) একই গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।  

পুলিশ ও স্থানীয় জানায়, ছোট ভাই সাবিক আগে ৩টি বিয়ে করে। এর মধ্যে কয়েক দিন আগে তিনি আরো একটি বিয়ে করেন। চতুর্থ বিয়ে নিয়ে শুক্রবার রাত ২টার নিজ বাড়িতে বড় ভাই রাকিবের সঙ্গে ছোট ভাই সাকিবের বাকবিতণ্ডা বেধে যায়। একপর্যায়ে সাকিব উত্তেজিত হয়ে বড় ভাই রাকিবকে বুকে ও বুকের পাশে ছুরিকাঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

পরবর্তীতে খুন করার পর ছোট ভাই সাকিব নিজেই জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল করে তার বড় ভাইকে খুন করার বিষয়টি জানান। পরে পুলিশ তাকে নিজের গ্রাম থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।  

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে।

ইরানের হামলায় সৌদিতে ১২ মার্কিন সেনা আহত, দুজনের অবস্থা গুর…
  • ২৮ মার্চ ২০২৬
কিউএস বিষয়ভিত্তিক র‍্যাংকিংয়ে আবারও স্থান পেল চুয়েটের পিএমই…
  • ২৮ মার্চ ২০২৬
জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক আজ
  • ২৮ মার্চ ২০২৬
দুপুরের মধ্যে ১৫ জেলায় ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২৮ মার্চ ২০২৬
জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম রিমান্ড শেষে কারাগারে
  • ২৮ মার্চ ২০২৬
পালানোর সময় আলোচিত নানি-নাতি জুটি আবারও আটক
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence