ঝালকাঠিতে পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতির পর অগ্নিসংযোগ

১২ এপ্রিল ২০২৫, ০৫:১৬ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৩৬ AM
আগুনে পুড়ে গেছে মালামাল

আগুনে পুড়ে গেছে মালামাল © টিডিসি সম্পাদিত

ঝালকাঠির নলছিটি উপজেলায় পুলিশের এক সদস্যের বাড়িতে ডাকাতি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ডাকাতেরা টাকা-পয়সা ও স্বর্ণালংকার লুট করে গভীর রাতে ঘরে আগুন লাগিয়ে দেয়। এতে ঘরের ভেতরে থাকা সব মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (১১ এপ্রিল) দিবাগত রাত একটার দিকে উপজেলার মগড় ইউনিয়নের ডুবিল গ্রামে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী পুলিশ সদস্য মাহাদী হাসান খান ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত। তার বাবা মোফাজ্জেল আলী খান অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য ও বীর মুক্তিযোদ্ধা।

মোফাজ্জেল আলী খান বলেন, ‘শুক্রবার আমরা সবাই মেয়ের বাড়িতে ছিলাম। বাড়িতে কেউ না থাকায় দুর্বৃত্তরা পেছনের দরজা ভেঙে ঘরে ঢোকে। তারা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এরপর ঘরে আগুন ধরিয়ে দেয়। আগুনে আমার ঘরের সবকিছু পুড়ে গেছে।’

আরও পড়ুন: ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি: সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে জনতার ঢল

স্থানীয়রা জানান, ওই রাতে এলাকায় একটি মাহফিল চলছিল। বাড়িটি ফাঁকা থাকার সুযোগেই ডাকাতির ঘটনা ঘটে। আগুন লাগানোর পর স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের জন্য পৃথক প্রজ্ঞাপনের প্রয়ো…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লা মেডিকেলের নতুন অধ্যক্ষ ডা. মাছুম হাছান
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির মুজিব হলের গেট থেকে মুছল ওসমান হাদির নাম
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে দুই বিভাগের সংঘর্ষের ঘটনায় বিভাগীয় তদন্ত কমিটি গঠন 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ককপিটে ২ পাইলটের হাতাহাতি, সৌদিতে ইসরায়েলগামী বিমানের জরুরি…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
মিরাজের জোড়া দুঃসংবাদের দিনে সুখবর পেলেন মোস্তাফিজ-রানা
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬