গোপালগঞ্জে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার

১২ এপ্রিল ২০২৫, ০১:৫৮ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৩৬ AM
কোটালীপাড়ায় কচুক্ষেত থেকে অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়

কোটালীপাড়ায় কচুক্ষেত থেকে অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয় © টিডিসি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার একটি কচুক্ষেত থেকে অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১২ এপ্রিল) সকালে উপজেলার কান্দি ইউনিয়নের নায়াকান্দি গ্রামের কচুক্ষেত থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে এ প্রতিবেদন লেখা পযর্ন্ত ওই ব্যক্তির নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ওসি মো. আবুল কালাম আজাদ জানান, নায়াকান্দি গ্রামের পশ্চিম পাশের একটি কচুক্ষেতে অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে প্রথমে কোটালীপাড়া থানায় নিয়ে আসে। পরে ময়নাতন্তের জন্য লমরদেহ গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ওসি আরও জানান, এখন পযর্ন্ত মরদেহের পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে আইনিভাবে মরহেদ দাফন ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিখোঁজ ১৬ জেলেকে ফিরে পেতে পরিবারের আকুতি
  • ৩১ মার্চ ২০২৬
চাকসু নেতার ওপর হামলার প্রতিবাদে চবিতে মানববন্ধন
  • ৩১ মার্চ ২০২৬
বদলি করা হলো কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিবকে
  • ৩১ মার্চ ২০২৬
তদন্ত কমিটির মুখোমুখি হয়েছেন বুলবুলও
  • ৩১ মার্চ ২০২৬
‘নতুন পে কমিশন গঠনের দাবি’, দেবপ্রিয় ভট্টাচার্যের বক্তব্যের…
  • ৩১ মার্চ ২০২৬
এক হাতে পবিত্র কোরআন লিখে আলোচনায় রত্না আক্তার
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence