তিন মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

১১ এপ্রিল ২০২৫, ১০:৩৬ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৪০ AM
জাহিদ শিকদার

জাহিদ শিকদার © সংগৃহীত

মাদারীপুরের শিবচরে তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে এক যুবক নিহত ও ৪ জন আহত হয়েছেন। আহতদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে জেলার ডাসার উপজেলার জাহিদ শিকদার ও তার তিন বন্ধু দুটি মোটরসাইকেল নিয়ে শিবচরের সম্ভুক ব্রিজ এলাকায় বেড়াতে আসে। সন্ধ্যা আনুমানিক ৬টার দিক তাদের মোটরসাইকেল দুটি সম্ভুক ব্রিজের উপর আসলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে জাহিদ শিকদার (৩৫), ফয়সাল (১৮), সাফিন (২১), নাদিম (২০), আবুল সরদার (৬০) গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জাহিদ শিকদারকে মৃত ঘোষণা করেন।

এসময় আশংকাজনক অবস্থায় বাকি আহত ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে। নিহত জাহিদ শিকদার জেলার ডাসার উপজেলার কাজী বাকাই ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামের মান্নান শিকদারের ছেলে। সে এলজিইডি বিভাগের বিভিন্ন কাজের ঠিকাদারি করতো।

শিবচর থানার পরিদর্শক (তদন্ত) আশফাকুল ইসলাম বলেন, দুর্ঘটনায় একজন নিহত ও কয়েকজন আহত হয়েছে। নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমপিওভুক্ত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
  • ২১ এপ্রিল ২০২৬
রাতভর অবরোধের পর পরীক্ষায় বসল সেই ৬৫ এসএসসি পরীক্ষার্থী
  • ২১ এপ্রিল ২০২৬
নওগাঁয় একই পরিবারের ৪ জনকে হত্যা, নেপথ্যে কী?
  • ২১ এপ্রিল ২০২৬
২৯ জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা, দেখুন তালিকা
  • ২১ এপ্রিল ২০২৬
এক এসএসসি পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছে দিলেন পুলিশ সদস্য
  • ২১ এপ্রিল ২০২৬
এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
  • ২১ এপ্রিল ২০২৬