ঠাকুরগাঁওয়ে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

১১ এপ্রিল ২০২৫, ০১:০২ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৪৪ AM
অর্পিতা ভিআইপি ছাত্রীনিবাস

অর্পিতা ভিআইপি ছাত্রীনিবাস © টিডিসি

ঠাকুরগাঁও পৌর শহরের হাজীপাড়া এলাকায় লাবিবা আস্থা (১৭) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতের কোনো এক সময়ে এ ঘটনা ঘটে।

পুলিশ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলেই ধারণা করছে।

নিহত লাবিবা আস্থা ঠাকুরগাঁও সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। তার বাবার নাম মৃত ফজলুর রহমান এবং তাদের গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার দুওদুস ইউনিয়নে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাজীপাড়ায় অর্পিতা ভিআইপি নামে একটি ছাত্রীনিবাসে লাবিবা থাকত। পরিবারের সদস্যরা এ বিষয়ে কোনো স্পষ্ট ধারণা দিতে পারেননি।

ঠাকুরগাঁও সদর থানার পুলিশ ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় । প্রাথমিকভাবে পুলিশ এটিকে আত্মহত্যা বলেই ধারণা করছে।

আরও পড়ুন: পবিপ্রবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় থাকছে চার স্তরের নিরাপত্তা

লাবিবার মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে ঠাকুরগাঁও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান বলেন, ‘কী কারণে ওই শিক্ষার্থী মারা গিয়েছে, এটা এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, সে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তর পর বলা যাবে কী কারণে সে মারা গিয়েছে।’

ট্যাগ: লাশ
এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের জন্য পৃথক প্রজ্ঞাপনের প্রয়ো…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লা মেডিকেলের নতুন অধ্যক্ষ ডা. মাছুম হাছান
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির মুজিব হলের গেট থেকে মুছল ওসমান হাদির নাম
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে দুই বিভাগের সংঘর্ষের ঘটনায় বিভাগীয় তদন্ত কমিটি গঠন 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ককপিটে ২ পাইলটের হাতাহাতি, সৌদিতে ইসরায়েলগামী বিমানের জরুরি…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
মিরাজের জোড়া দুঃসংবাদের দিনে সুখবর পেলেন মোস্তাফিজ-রানা
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬