দাখিল পরীক্ষায় নকল, শিক্ষকের দুই বছরের কারাদণ্ড

১১ এপ্রিল ২০২৫, ০১:২৩ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৪৬ AM
পরীক্ষায় নকলের একটি পদ্ধতি

পরীক্ষায় নকলের একটি পদ্ধতি © ফাইল ফটো

ফেনীতে দাখিল পরীক্ষায় পরীক্ষার্থীকে হাতে লিখে প্রশ্নোত্তর সরবরাহের দায়ে মো. ইউনুস নামে এক শিক্ষককে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) পরীক্ষা চলাকালীন সময়ে ফেনী আলিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

সাজাপ্রাপ্ত মো. ইউনুস ফেনী সদর উপজেলার মটুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা নাসরিন কান্তা এ দণ্ডাদেশ দেন।

এ বিষয়ে ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা নাসরিন কান্তা দ্যা বলেন, ‘ওই শিক্ষক শ্রেণিকক্ষে এক শিক্ষার্থীকে হাতেলেখা প্রশ্নের উত্তর সরবরাহ করছিলেন। অভিযুক্ত শিক্ষক নিজের দোষ স্বীকার করেছেন। তাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।’

বেড়েছে বিজিবির নজরদারি, ঘোষণা পুরস্কারেরও— ডিসেম্বর ঘিরে সী…
  • ১৬ নভেম্বর ২০২৬
ভূয়া ডিগ্রী দিয়ে চিকিৎসাসেবা, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
  • ১৬ নভেম্বর ২০২৬
নবম শ্রেণি থেকেই বাধ্যতামূলক ভোকেশনাল শিক্ষা— প্রধানমন্ত্রী
  • ১৬ নভেম্বর ২০২৬
নিজ কার্যালয়ে ৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি
  • ১৬ নভেম্বর ২০২৬
জানাজায় দাঁড়িয়ে বিএনপিকে বিদায় জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা
  • ১৬ নভেম্বর ২০২৬
ছাত্রদল নেতার বিরুদ্ধে হলের দুই কর্মচারীকে মারধরের অভিযোগ
  • ১৬ নভেম্বর ২০২৬