ওবায়দুল কাদেরসহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন

১০ এপ্রিল ২০২৫, ০৪:৫৮ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৪৮ AM
ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামাল

ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামাল © সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করেছে। খবর বিবিসির।

যাদের বিরুদ্ধে এই আবেদন করা হয়েছে তারা হলেন: সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপস, সাবেক শিক্ষামন্ত্রী নওফেল, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারেক আনাম সিদ্দিকী।

এদিকে, শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করার জন্য ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা হয়েছে এবং বর্তমানে এটি ইন্টারপোলের নিজস্ব প্রক্রিয়ার মধ্যে প্রক্রিয়াধীন।

কাল ১০০ উপজেলা চেয়ারম্যান ও মেয়র প্রার্থীর নাম ঘোষণা করবে …
  • ১৬ নভেম্বর ২০২৬
বেড়েছে বিজিবির নজরদারি, ঘোষণা পুরস্কারেরও— ডিসেম্বর ঘিরে সী…
  • ১৬ নভেম্বর ২০২৬
ভূয়া ডিগ্রী দিয়ে চিকিৎসাসেবা, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
  • ১৬ নভেম্বর ২০২৬
নবম শ্রেণি থেকেই বাধ্যতামূলক ভোকেশনাল শিক্ষা— প্রধানমন্ত্রী
  • ১৬ নভেম্বর ২০২৬
নিজ কার্যালয়ে ৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি
  • ১৬ নভেম্বর ২০২৬
জানাজায় দাঁড়িয়ে বিএনপিকে বিদায় জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা
  • ১৬ নভেম্বর ২০২৬