বাড্ডা থানা যুবলীগের আহ্বায়ক ‘গলাকাটা’ কায়সার গ্রেপ্তার

১০ এপ্রিল ২০২৫, ১২:৫৭ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:১৫ PM
কাউসার

কাউসার © সংগৃহীত

বাড্ডা থানা যুবলীগের আহ্বায়ক কায়সার মাহমুদ ওরফে গলাকাটা কাউসারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৯ এপ্রিল) রাত ৯ টা ৪০ মিনিটের দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি-গুলশান বিভাগ।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে কাউসার ঢাকা মহানগরীতে সম্প্রতি যুবলীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণ করেছ বলে স্বীকার করেছে।

আরও জানা যায়, গ্রেপ্তারকৃত কাউসারের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় ১২টি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ঢামেক শিক্ষার্থীদের জন্য এইচপিভি টিকাদান কর্মসূচি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেল নিয়ে এবার সুখবর দিলেন অধ্যক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
মাত্র ৩০ সেকেন্ডের যে অভ্যাস আপনার মুড ভালো করে দিতে পারে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দেশে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
পুষ্টিবিদদের জন্য সুখবর
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণের জন্য দুয়ার খুলে…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬