শ্বশুরবাড়ি থেকে ঢাবির বহিষ্কৃত কর্মকর্তা ও তোফায়েল আহমেদের পিএস গ্রেপ্তার

০৯ এপ্রিল ২০২৫, ১১:৩৪ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:১৫ PM
তৈয়ব আলী

তৈয়ব আলী © সংগৃহীত

গাজীপুর মহানগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত স্টুডেন্ট প্রমোশন এন্ড সাপোর্ট ইউনিট অফিসের অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা তৈয়ব আলী (৪৩) তৈয়ব আলীকে গ্রেপ্তার করেছে বাসন থানা পুলিশ। তৈয়ব আলী সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদের পিএস ছিলেন।

বুধবার (৯ এপ্রিল) বিকাল ৫টার দিকে গাজীপুর মহানগরের বাসন থানার ১৬নং ওয়ার্ডের তেলিপাড়া এলাকার শ্বশুরবাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। বাসন থানার ওসি কায়সার আহমেদ তৈয়ব আলীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: জুলাইয়ে ছাত্রদের উপর হামলাকারী কর্মকর্তা গ্রেফতার, ব্যবস্থা নেয়নি ঢাবি প্রশাসন

এর আগে গত বছরের ডিসেম্বরে জুলাই অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাবেশে হামলা ও আহত করার অভিযোগ গ্রেপ্তার হন তৈয়ব আলী। জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলায় জড়িত থাকার প্রমাণ পেয়ে তৈয়ব আলীকে জেলে পাঠালেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ওই সময় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে তৈয়ব আলীকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তৈয়ব আলীর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতা হত্যাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তিনি ভোলার বোরহানউদ্দিন থানার ৭নং ওয়ার্ডের পৌর এলাকার মৃত রাজেদ আলীর ছেলে। বর্তমানে বাসন থানার বারবৈকা পালেরপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে মাঝেমধ্যে বসবাস করতেন। তার শ্বশুরের নাম আবদুল গফুর।

ঢামেক শিক্ষার্থীদের জন্য এইচপিভি টিকাদান কর্মসূচি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেল নিয়ে এবার সুখবর দিলেন অধ্যক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
মাত্র ৩০ সেকেন্ডের যে অভ্যাস আপনার মুড ভালো করে দিতে পারে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দেশে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
পুষ্টিবিদদের জন্য সুখবর
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণের জন্য দুয়ার খুলে…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬