ভোলায় ছাত্রদল নেতা হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার

০৯ এপ্রিল ২০২৫, ০৩:২৯ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:২১ PM
গ্রেপ্তার তিন আসামি

গ্রেপ্তার তিন আসামি © সংগৃহীত

ভোলার মনপুরায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ নির্মাণকাজকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে ছাত্রদল নেতা মো. রাশেদ হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ এপ্রিল) ঢাকার গুলশান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মামলার প্রধান আসামি গিয়াস উদ্দিন মিঝি, মো. হালিম মিঝি ও মো. করিম মিঝি।

আজ বুধবার (৯ এপ্রিল) সকালে ভোলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান।

তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক ভর্তির আবেদন সময় আবারও বাড়ল

উল্লেখ্য, গত ১৯ মার্চ মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের নুর উদ্দিন মার্কেট এলাকার একটি নির্মাণাধীন বেড়িবাঁধ এলাকায় স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে সহিংস সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. রাশেদ গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে সেদিন রাতেই তার মৃত্যু হয়।

নিহতের ভাই ২০ মার্চ মনপুরা থানায় হত্যা মামলা করেন। মামলার পর থেকেই আসামিরা পলাতক ছিলেন।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence