ফের গ্রেপ্তার অভিনেত্রী শমী কায়সার

০৯ এপ্রিল ২০২৫, ১২:০১ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:২১ PM
শমী কায়সার

শমী কায়সার © সংগৃহীত

জুলাই আন্দোলনে রাজধানীর উত্তরা পূর্ব থানায় করা হত্যাচেষ্টা মামলায় ই-কর্মাস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি ও অভিনেত্রী শমী কায়সারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার (৯ এপ্রিল) ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম ) আদালত এ আদেশ দেন। 

এর আগে, মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে উত্তরা ৪নং সেক্টরের ৬ নম্বর রোডের ৫৩ নম্বর বাসা থেকে তাকে আটক করা হয়।

প্রসঙ্গত, জুলাই আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই ইশতিয়াক মাহমুদ নামের এক ব্যবসায়ীকে হত্যার চেষ্টা হয়। ওই ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় একটি হত্যাচেষ্টা মামলা হয়। সে মামলায় শমী কায়সারকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে রিমান্ড শেষে শমী কায়সারকে গত ৯ নভেম্বর কারাগারে পাঠান ঢাকার আদালত। ওই মামলায় ১০ ডিসেম্বর জামিনে মুক্ত পান। এ আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করেন।

এর পরিপ্রেক্ষিতে গত ১২ ডিসেম্বর আপিল বিভাগের চেম্বার আদালত জামিন স্থগিত করে রাষ্ট্রপক্ষের আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেন। এরপর আপিল বিভাগ চেম্বার আদালতের দেয়া স্থগিতাদেশ বহাল রেখে হাইকোর্টে এ–সংক্রান্ত রুল নিষ্পত্তি করতে সময়সীমা নির্ধারণ করে দেন। এর ধারাবাহিকতায় রুলের ওপর শুনানি শেষে রায় দেয়া হয়।

শিশুকে খাওয়াতে হাতে স্মার্টফোন দিচ্ছেন? ছোট শিশুর জন্য বিপদ…
  • ০২ জুলাই ২০২৬
প্রাথমিকে ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগে বাধা কাটল
  • ০২ জুলাই ২০২৬
রোনালদো নাকি লুকা মদরিচ, কার মুখে শেষ হাসি ফুটবে
  • ০২ জুলাই ২০২৬
কেন্দ্রে প্রবেশ করছেন এইচএসসি পরীক্ষার্থীরা, বাইরে অপেক্ষায়…
  • ০২ জুলাই ২০২৬
টঙ্গীতে অস্ত্র উঁচিয়ে মোটরসাইকেল মহড়ায় অংশগ্রহণকারী তিনজন গ…
  • ০২ জুলাই ২০২৬
অস্ট্রিয়ার বিপক্ষে স্পেনের একাদশে বড় চমক, আত্মবিশ্বাসী দে ল…
  • ০২ জুলাই ২০২৬