‘১৭ বছর পর কাজ পাইছি, তুই কেন সাইটে যাবি’— সাংবাদিককে হুমকি যুবদল নেতার

০৯ এপ্রিল ২০২৫, ১০:৪৮ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:২২ PM
অভিযুক্ত জেলা যুবদল নেতা মো. হুমায়ুন কবির সোহাগ

অভিযুক্ত জেলা যুবদল নেতা মো. হুমায়ুন কবির সোহাগ © সংগৃহীত

পটুয়াখালীর বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দেশ রূপান্তরের উপজেলা প্রতিনিধি মো. সিদ্দিকুর রহমানকে হুমকি দিয়েছেন পটুয়াখালী জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির সোহাগ। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর দেড়টার দিকে মুঠোফোনে সিদ্দিকুর রহমানকে এই হুমকি দেন সোহাগ, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইতোমধ্যে সেই অডিও রেকর্ডটি ফেসবুকে ভাইরাল হয়ে গেছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর দেড়টার দিকে মুঠোফোনে সিদ্দিকুর রহমানকে এই হুমকি দেন সোহাগ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইতোমধ্যে সেই অডিও রেকর্ডটি ফাঁস হয়েছে।

অডিওটিতে যুবদল নেতা সোহাগ বলেন, ‘আমি জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। ১৭ বছর পর একটি কাজ পাইছি। তুই কাজের সাইটে কেন গিয়েছিস? অনিয়ম করলে অফিস দেখবে, তুই কেন যাবি? তুই কি সিভিল ইঞ্জিনিয়ার? সাংবাদিকদের কাজ সাইটে যাওয়ার না। খোট খাইতে যাও? আমি আসতেছি, তুই ওখানে থাক। তোকে খোট খাওয়াইতে আসছি। তুই অফিসে যোগাযোগ কর, ফইজলামি ছড়াস? তুই সাংবাদিক, অন্য কাজ কর। সাইটে গেলে তোকে কিভাবে কী করতে হয় সেটা দেখাব। তোকে দেখে নেব।’ এরপর তিনি ফোন কেটে দেন।

এ বিষয়ে সাংবাদিক সিদ্দিকুর রহমান বলেন, ‘একটি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ পেয়ে ঠিকাদার হুমায়ুন কবির সোহাগকে ফোন দিলে তিনি পরে আমাকে ফোন দিয়ে হুমকি দেন।’

এ বিষয়ে জানতে চাইলে হুমায়ুন কবির সোহাগ বলেন, ‘আমি সাংবাদিকের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করিনি। আমি বলেছি, আমার এক ভাই কাজ করে। আমরা নিজেরা কোনো সমস্যা হলে বসে কথা বলে সমাধান করব।’

এ বিষয়ে পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন বলেন, ‘সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পণ। তারা সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরবেন। তাদের পেশাগত কাজে কেউ বাধা প্রদান কিংবা হুমকি দিলে যুবদল তা সমর্থন করে না। এমন ঘটনা ঘটলে সেটা অবশ্যই দুঃখজনক।’

আরও এক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রশিক্ষণে চেয়ারম্যানস ও ডিজিস অ্যাওয়ার্ড পেলেন ১০ শিক্ষক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
পিরোজপুর পৌরসভা কার্যালয়ে নতুন বেতন স্কেলে বিভিন্ন পদে চাকর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
র‍্যাগিংয়ের ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৪ বিভাগের ৪৮ শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাটনফোন যুগের ট্রেন্ড, যেভাবে যুক্ত হবেন আপনিও
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউর রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬