বৈষম্যবিরোধী নেতার বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটকের পর ছেড়ে দেয় পুলিশ

০৮ এপ্রিল ২০২৫, ১১:১৫ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:২২ PM
অভিযুক্ত চারজনকে আটকের পর ছেড়ে দেওয়া হয়

অভিযুক্ত চারজনকে আটকের পর ছেড়ে দেওয়া হয় © সংগৃহীত

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার বিকেলে সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের একটি এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত তাকবির আমান (২৪) মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক। তিনি এবং আরও তিনজনের বিরুদ্ধে আজ মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী কিশোরীর বাবা। বাকি তিনজন হলেন তাকবিরের সহযোগী মিনহাজ (২৫), সৈকত (২৪) ও তানবির (২৪)।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী (১৭) একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। তাকে বিভিন্ন সময় তাকবির প্রেমের প্রস্তাব দেন। ভুক্তভোগী বিষয়টি তার পরিবারকে জানালে তাঁরা তাকবিরকে সতর্ক করার পাশাপাশি তাঁর অভিভাবকদের জানান।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তাকবির সোমবার বিকেলে মা-বাবার অনুপস্থিতিতে মেয়েটির বাসায় প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ নিয়ে মেয়েটির বাবাসহ পরিবারের সদস্যরা কৈফিয়ত চাইলে অভিযুক্তরাসহ আরও ৫০-৬০ জন তাঁদের হুমকি দেন। এ সময় চার অভিযুক্তকে আটক করা হলেও পরে তাদের ছেড়ে দেয় পুলিশ।

এ বিষয়ে কথা হলে নারায়ণগঞ্জ মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মাহফুজ বলেন, ‘আমি ঘটনা শুনেছি। তবে মূল কথা হলো, বিষয়টির সত্যতা আমরা জানি না। তবে কোনো ব্যক্তির দায় দল নেবে না। যে ব্যক্তি অপরাধ করবে, তাকে বিচারের আওতায় আনা হবে, এটাই আমাদের চাওয়া। আমরা খোঁজ নিচ্ছি।’ 

যোগাযোগ করা হলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, ‘আমরা তদন্ত করছি। শুনেছি, তারা বিয়ে করার পরিকল্পনা করছিল। ভুক্তভোগীর পরিবার চাইলে মামলা হবে।’

আরও এক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রশিক্ষণে চেয়ারম্যানস ও ডিজিস অ্যাওয়ার্ড পেলেন ১০ শিক্ষক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
পিরোজপুর পৌরসভা কার্যালয়ে নতুন বেতন স্কেলে বিভিন্ন পদে চাকর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
র‍্যাগিংয়ের ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৪ বিভাগের ৪৮ শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাটনফোন যুগের ট্রেন্ড, যেভাবে যুক্ত হবেন আপনিও
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউর রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬