জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার আইসিসিতে পাঠাতে চাই না: চিফ প্রসিকিউটর

০৮ এপ্রিল ২০২৫, ০৮:৩৫ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:২৩ PM
মোহাম্মদ তাজুল ইসলাম

মোহাম্মদ তাজুল ইসলাম © সংগৃহীত

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার কোনো অবস্থাতেই আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) পাঠাতে চান না। মঙ্গলবার (৮ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টা ও তার প্রেস সচিব আইসিসির সহযোগিতা চান, তবে চিফ প্রসিকিউটর এ বিষয়ে বলেন, "আমাদের নীতিগত সিদ্ধান্ত রয়েছে, আমরা কোনো অবস্থাতেই এই মামলাটি আইসিসিতে পাঠাতে চাই না। তবে, যদি আইসিসি আমাদের কোনো কারিগরি সহযোগিতা প্রদান করতে চায়, তা আমরা গ্রহণ করব।"

তিনি আরও বলেন, বাংলাদেশ মানবতাবিরোধী অপরাধের বিচার করতে সক্ষম এবং দৃঢ়প্রতিজ্ঞ। বাংলাদেশের আদালতেই এই বিচার হওয়া উচিত, কারণ ঘটনা বাংলাদেশে ঘটেছে, আসামিরা এখানে অথবা আশপাশের দেশে অবস্থান করছে, এবং সাক্ষীরা দেশের অভ্যন্তরে। আইসিসিতে যাওয়ার প্রয়োজন তখনই হয়, যখন কোনো রাষ্ট্র এই বিচার করার সক্ষমতা হারিয়ে ফেলে।

ট্যাগ: আইসিসি
আরও এক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রশিক্ষণে চেয়ারম্যানস ও ডিজিস অ্যাওয়ার্ড পেলেন ১০ শিক্ষক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
পিরোজপুর পৌরসভা কার্যালয়ে নতুন বেতন স্কেলে বিভিন্ন পদে চাকর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
র‍্যাগিংয়ের ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৪ বিভাগের ৪৮ শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাটনফোন যুগের ট্রেন্ড, যেভাবে যুক্ত হবেন আপনিও
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউর রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬