ধর্ষিতা হাসপাতালে, গণধর্ষণকারীরা ধরাছোঁয়ার বাইরে

২৫ জানুয়ারি ২০১৯, ০৬:২৯ PM
গ্রাফিক্স ছবি

গ্রাফিক্স ছবি

রংপুরের পীরগঞ্জে কৌশলে পাঁচ দিন বাড়িতে আটকে রেখে এক স্কুল ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় থানায় সাত জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরে দুই আসামীকে গ্রেফতারের পর পুলিশি তৎপরতা থমকে গেছে বলে মামলার বাদী ও এলাকাবাসীরা অভিযোগ। এদিকে ধর্ষিতাকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

পুলিশ,মামলার বাদী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, চতরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর এক ছাত্রী গত ১২ই জানুয়ারি স্কুল শেষে বাড়ি ফেরার পথে চতরা ধাপেরহাট টেম্পু স্ট্যান্ড সংলগ্ন এমদাদুল হক বকুলের ভাড়া বাসায় টয়লেট ব্যবহারের জন্য গেলে তাকে কৌশলে আটকে রাখে এবং পাঁচ দিন ব্যাপী গণধর্ষণ করা হয়। এদিকে ওই ছাত্রী বাড়িতে না ফেরায় অবিভাবক ও আত্মীয়-স্বজনরা বিভিন্ন জায়গায় তাকে খোঁজ করতে থাকে। এক পর্যায়ে শিরীনা নামের এক মহিলা মোবাইল ফোনে ছাত্রীটির অভিভাবককে জানায় যে, আপনার মেয়ে আমাদের বাসায় আছে। খবর পেয়ে ওই দিন ছাত্রীটির মা মামলার বাদী মজিদা বেগম চতরা গ্রামের শিরীনার স্বামী এমদাদুল হক বকুলের বাড়ী থেকে মেয়েকে উদ্ধার করতে এসে জানতে পারে যে, তার মেয়েকে ভয়ভীতি ও কৌশলে আটকে রেখে একাধিক ব্যক্তি তাকে ধর্ষণ করেছে।

এরপর ছাত্রীটির অভিভাবকরা ন্যায় বিচারের আশায় সমাজপতিদের কাছে ধরনা দিয়ে ব্যর্থ হবার পর গত ২০ জানুয়ারি ছাত্রীটির মা মজিদা বাদী হয়ে সাত জনকে আসামি করে পীরগঞ্জ থানায় মামলা করেন। মামলার আসামীরা হলো- চতরা গ্রামের এমদাদুলের স্ত্রী শিরীনা (২৪) আলমগীর হোসেন (৫৫) ও তার স্ত্রী নুপুর (৪৮) ও আমজাদ হোসেনের পুত্র খোকন (৩০), ছ্যানাগাড়ী চকরাঙ্গামাটি গ্রামের আজিজার রহমানের পুত্র-মাহফুজার রহমান মাফু(২৮) ছোটকুয়া গ্রামের মৃত-মনির উদ্দিনের পুত্র গোলাম মোস্তফা (৩০) ও আব্দুর রউফের পুত্র জিয়া (৩০) ও ছ্যানাগাড়ী-রঙ্গামাটি গ্রামের আজিজার রহমানের পুত্র মাহফুজার রহমান মাফু (২৮)।

এই মামলা দায়েরের পর পুলিশ এমদাদুল হক বকুলের স্ত্রী শিরীনা বেগম (২৪) ও আজিজার রহমানের পুত্র মাহফুজার রহমান মাফু (২৮) কে গ্রেফতার করে। মামলার বাদী ও এলাকাবাসীদের মতে পুলিশ উল্লেখিত দুই আসামিকে গ্রেফতারের পর অন্য আসামিদের গ্রেফতারে নীরব রয়েছে।

চতরা ইউপি চেয়ারম্যান এনামুল হক শাহীন বলেন- ঘটনাটি যেভাবেই হোক ঘটেছে। প্রকৃত দোষীদের শাস্তি হওয়া দরকার । পীরগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মাসুমুর রহমান বলেছেন-আসামি গ্রেফতারে মামলার তদন্তকারী অফিসার ইন্সপেক্টর (অপারেশন) শুকুর আলী তৎপরতা অব্যাহত রেখেছেন। ধর্ষিতার এখনও ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়নি। তাকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সস্ত্রীক বরখাস্ত হলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ১৫ নভেম্বর ২০২৬
উপাচার্যের আপত্তির মধ্যেই চুয়েটে ৫৫ দিন পর পরীক্ষা শুরু
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950