টাঙ্গাইলে ঈদগাহ মাঠে ১৪৪ ধারা জারি

৩১ মার্চ ২০২৫, ০৮:০২ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:১১ PM
১৪৪ ধারা

১৪৪ ধারা © সংগৃহীত

টাঙ্গাইলে সদর উপজেলার বড় বাসালিয়া ঈদগাহ মাঠে সম্ভাব্য সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সোমবার (১ এপ্রিল) ঈদের দিন ভোর ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এই ধারা কার্যকর থাকবে।

রবিবার (৩০ মার্চ) জেলা প্রশাসক কার্যালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। 

আদেশে বলা হয়, ঈদুল ফিতরের নামাজের সময় বড় বাসালিয়া ঈদগাহ মাঠে সম্ভাব্য বিশৃঙ্খলা হতে পারে। এমন পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রতিবেদন পর্যালোচনা করে ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এতে আরও বলা হয়, ঈদগাহ মাঠের ৪০০ গজ পরিসীমার মধ্যে সকল প্রকার সমাবেশ, স্লোগান, মিছিল, শোভাযাত্রা, পিকেটিং, মাইক্রোফোন ব্যবহার, ঢাকঢোল পিটানো, গোলযোগ সৃষ্টি, লাঠিসোটা, অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক দ্রব্যাদি পরিবহন এবং সর্বসাধারণের বে-আইনি অনুপ্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়। ঈদগাহ মাঠে ঈদের দিন ভোর ৫টা হতে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।

এ বিষয়ে টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার বলেন, পুলিশ বিভাগের প্রতিবেদনের ভিত্তিতে, ঈদগাহ মাঠে ১৪৪ ধারা কার্যকর করা হয়েছে। এতে করে ঈদের দিন সকল ধরনের বিশৃঙ্খলা রোধ করা সম্ভব হবে এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা যাবে।

রাজু ভাস্কর্যে আত্মহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি শ…
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নতুন কমিটি ঘিরে তিতুমীরে ছাত্রদলের পদপ্রার্থীদের ব্যানার টা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬