বরিশালে দুই শিশুকে ধর্ষণ, যুবককে গণপিটুনি

৩০ মার্চ ২০২৫, ১০:৪২ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:২১ PM
বরিশালে দুই শিশু ধর্ষণের শিকার

বরিশালে দুই শিশু ধর্ষণের শিকার © প্রতীকী ছবি

বরিশালের আগৈলঝাড়ায় ৬ ও ৭ বছরের দুই শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামে এ পিটুনি দেওয়া হয়।

অভিযুক্ত যুবকের নাম আব্দুর রহমান (৩৮)। তিনি ওই গ্রামের বাসিন্দা। তিনি কয়েক দিনের ব্যবধানে দুই শিশুকে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে। আব্দুর রহমানকে পিটুনি দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ গ্রামবাসী আব্দুর রহমানকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ তাঁকে থানায় নিয়ে আসে। ধর্ষণের ঘটনা এর আগে শিশুদের পরিবার কিংবা স্থানীয় কেউ থানা-পুলিশকে জানাননি। এমনকি লিখিত অভিযোগও করেননি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 

মায়ামি বিমানবন্দরে মেসিকে কঠোর তল্লাশি, হেসে কুটি কুটি
  • ০২ জুলাই ২০২৬
ববিকে প্রথম ফ্যাসিস্ট মুক্ত বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতির …
  • ০২ জুলাই ২০২৬
ময়মনসিংহে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
  • ০২ জুলাই ২০২৬
ঢাবির মসজিদে ডাকসুর বসানো এসি চালানোর সক্ষমতা নেই বিশ্ববিদ্…
  • ০২ জুলাই ২০২৬
প্রাথমিকের ৩২ হাজার শিক্ষককের নিয়োগের চাহিদা আজই যাচ্ছে পিএ…
  • ০২ জুলাই ২০২৬
প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি কবে, যা বললেন শিক্…
  • ০২ জুলাই ২০২৬