চবি ছাত্রদলের দপ্তর সম্পাদককে ছাত্রলীগের মারধর

২৩ জানুয়ারি ২০১৯, ০৬:৫৯ PM

© ফাইল ফটো

সামজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে উস্কানিমূলক স্ট্যাটাস দেয়ার অভিযোগ তুলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদলের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসাইন হৃদয়কে মারধর করেছে শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের তিন তলায় মারধর করা হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।আহত ছাত্রদল নেতা সাজ্জাদ হোসাইন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী।

জানা যায়, বুধবার সাজ্জাদ পরীক্ষা শেষে বের হলে ছাত্রলীগের ১০-১৫ জন নেতা-কর্মী তাকে কলা অনুষদের ৩য় তলায় মারধর শুরু করে। পরে মারধর করতে করতে সেখান থেকে নব নির্মিত কলা অনুষদ ভবনের সামনে নিয়ে যায়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির সদস্যরা সেখানে উপস্থিত হয়ে সাজ্জাদকে উদ্ধার করে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে তাকে চবির মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠিয়ে দেন।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত প্রক্টর লিটন মিত্র বলেন, ঘটনার বিষয়ে জানতে পেরে আমরা তাৎক্ষণিক সেখানে গিয়ে ঐ শিক্ষার্থীকে উদ্ধার করি। পরে তাকে পুলিশের সহায়তায় চবি মেডিকেল সেন্টারে পাঠানো হয়।

মারধরের বিষয়ে চবি ছাত্রলীগের বিলুপ্ত কমিটির  উপ বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক রকিবুল হাসান দিনার জানান, নির্বাচন পরবর্তী সময়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজ্জাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে নানারকম কটূক্তি করে এবং উস্কানিমূলক স্ট্যাটাস দেয়। আজ সে পরীক্ষা দিতে আসলে চবি ছাত্রলীগের কয়েকটা গ্রুপের জুনিয়ররা তাকে ধরে পুলিশের নিকট সোপর্দ করে।

সীমিত পরিসরে রাফাহ সীমান্ত খুলে দিল ইসরায়েল
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বেনাপোল স্থলবন্দর দিয়ে দুই দিনে ১,৩৫০ মেট্রিক টন চাল আমদানি
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি করবে সরকার
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
আকিজ বশির গ্রুপে চাকরি, আবেদন শেষ ১২ ফেব্রুয়ারি
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিক্ষা আইনের খসড়া প্রকাশ
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ইসলামী ফ্রন্ট প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা-ভাঙচুর
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬