জামিনে মুক্তি পেয়েই বিএনপি নেতাকে ছুরিকাঘাত

৩০ মার্চ ২০২৫, ০১:০৪ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:২০ AM
মানিকছড়ি থানা, খাগড়াছড়ি

মানিকছড়ি থানা, খাগড়াছড়ি © সংগৃহীত

খাগড়াছড়িতে মো. শাহ আলম মোল্লা (৬৫) নামে এক বিএনপি নেতাকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে ফারুক নামে এক ব্যক্তির বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় ওই বিএনপি নেতাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২৯ মার্চ) রাতে মানিকছড়ি উপজেলার তিনটহরী ইউনিয়নের বড়ডলু মুসলিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান। 

আহতের স্বজনরা জানান, মো. শাহ আলম মোল্লা মানিকছড়ি উপজেলার বিএনপির সহ-সভাপতি। তার সাথে জমি সংক্রান্ত বিরোধের জেরে একই এলাকার বাসিন্দা ফারুক দীর্ঘদিন জেলে খেটেছেন। জামিনে বের হয়েই হত্যার উদ্দেশে তিনি শাহ আলম মোল্লার উপর হামলা চালিয়েছেন।

মানিকছড়ি হাসপাতালের চিকিৎসক ডা. আবরার মাহমুদ ও ডা. মহি উদ্দিন জানান, মানিকছড়ি উপজেলা বিএনপি সহ-সভাপতি শাহ আলমের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল পাঠানো হয়েছে।

এ বিষয়ে ওসি মাহমুদুল হাসান জানান, একই এলাকায় বাসিন্দা দুই ভাই মো. কামরুল ও ফারুকের সঙ্গে শাহ আলমের জমি সংক্রান্ত বিরোধ ছিল। এ বিরোধের মামলায় ফারুক দীর্ঘদিন জেলে ছিলেন। গত বৃহস্পতিবার (২৭ মার্চ) ফারুক জামিনে জেল থেকে বের হয়েছেন। জামিনে বের হয়েই দুই ভাই মিলে এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহতের স্বজন ও বিএনপিকর্মীরা তাকে উদ্ধার করে মানিকছড়ি উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। 

মায়ামি বিমানবন্দরে মেসিকে কঠোর তল্লাশি, হেসে কুটি কুটি
  • ০২ জুলাই ২০২৬
ববিকে প্রথম ফ্যাসিস্ট মুক্ত বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতির …
  • ০২ জুলাই ২০২৬
ময়মনসিংহে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
  • ০২ জুলাই ২০২৬
ঢাবির মসজিদে ডাকসুর বসানো এসি চালানোর সক্ষমতা নেই বিশ্ববিদ্…
  • ০২ জুলাই ২০২৬
প্রাথমিকের ৩২ হাজার শিক্ষককের নিয়োগের চাহিদা আজই যাচ্ছে পিএ…
  • ০২ জুলাই ২০২৬
প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি কবে, যা বললেন শিক্…
  • ০২ জুলাই ২০২৬