কক্সবাজার এক্সপ্রেসে অভিযান, স্কুলব্যাগে মিললো সাড়ে ৩৩ হাজার পিস ইয়াবা

২৯ মার্চ ২০২৫, ০৩:৫৮ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১১:১৬ AM
উদ্ধারকৃত ইয়াবা

উদ্ধারকৃত ইয়াবা © সংগৃহীত

ঢাকা-কক্সবাজার রুটের কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে পরিত্যক্ত একটি স্কুলব্যাগ থেকে ৩৩,৫০০ পিস ইয়াবা উদ্ধার করেছে ঢাকা রেলওয়ে পুলিশ। শনিবার (২৯ মার্চ) সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে এক সংবাদ সম্মেলনে ঢাকা রেলওয়ে পুলিশের পুলিশ সুপার আনোয়ার হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, শুক্রবার (২৮ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ঝ বগিতে ইয়াবা পরিবহন করা হচ্ছে। তথ্যের ভিত্তিতে ঢাকা রেলওয়ে পুলিশ বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে ট্রেনের ভেতরে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় একটি স্কুলব্যাগে ৩৩,৫০০ পিস ইয়াবা পাওয়া যায়, যার আনুমানিক বাজার মূল্য কোটি টাকা।

উদ্ধারকৃত ইয়াবার ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশ সুপার।

ট্যাগ: পুলিশ
মায়ামি বিমানবন্দরে মেসিকে কঠোর তল্লাশি, হেসে কুটি কুটি
  • ০২ জুলাই ২০২৬
ববিকে প্রথম ফ্যাসিস্ট মুক্ত বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতির …
  • ০২ জুলাই ২০২৬
ময়মনসিংহে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
  • ০২ জুলাই ২০২৬
ঢাবির মসজিদে ডাকসুর বসানো এসি চালানোর সক্ষমতা নেই বিশ্ববিদ্…
  • ০২ জুলাই ২০২৬
প্রাথমিকের ৩২ হাজার শিক্ষককের নিয়োগের চাহিদা আজই যাচ্ছে পিএ…
  • ০২ জুলাই ২০২৬
প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি কবে, যা বললেন শিক্…
  • ০২ জুলাই ২০২৬