ট্রাফিক আইনে কোন অপরাধে কী শাস্তি?

২৩ জানুয়ারি ২০১৯, ১২:০৭ PM

© ফাইল ফটো

রাজধানীতে চলছে ট্রাফিক শৃঙ্খলা পক্ষ। সড়কে শৃঙ্খলা ফেরাতে তৎপর ট্রাফিক পুলিশ। তাদের সঙ্গে কাজ করছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, ট্রাফিক আইনের কঠোর প্রয়োগ, জনসচেতনতা এবং ট্রাফিক শৃঙ্খলা আনয়নের লক্ষ্যে গত ১৫ জানুয়ারি থেকে শুরু হয়েছে এই ট্রাফিক শৃঙ্খলা কার্যক্রম। চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।

‘ট্রাফিক আইন মেনে চলুন’- একথাটি আমাদের দেশে বহুল ব্যবহৃত এবং বহুল শ্রুত। কিন্তু সারাদেশে যেভাবে মোটরগাড়ির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সড়ক দুর্ঘটনা। মোটরগাড়ি চালানোর আইন-কানুন না জানা কিংবা আইন-কানুনকে তোয়াক্কা না করার প্রবণতাই এসব দুর্ঘটনার মূল কারণ। বিশ্বের অন্যান্য দেশগুলোর মতো বাংলাদেশেও রয়েছে ট্রাফিক আইন। যা অমান্য করলে আপনার বিরুদ্ধে জরিমানা কিংবা মামলা হতে পারে। অতএব রাস্তায় গাড়ি নিয়ে নামার আগে জানতে হবে এর সাথে সংশ্লিষ্ট আইন ও বিধি সমূহ।


১৯৮৩ সালের ‘মোটরযান আইন’ অনুযায়ী কোন অপরাধে কী শাস্তি তা সংক্ষেপে তুলে ধরা হলো-

* নিষিদ্ধ হর্ন/হাইড্রোলিক হর্ন ব্যবহারে ১০০ টাকা জরিমানা (ধারাঃ ১৩৯)

* আদেশ অমান্য বাধা সৃষ্টি ও তথ্য প্রদানে অস্বীকৃতি জানালে ৪০০ টাকা জরিমানা {ধারা ১৪০(১)}

* ওয়ানওয়ে সড়কে বিপরীত দিকে গাড়ি চালালে ২০০ টাকা জরিমানা {ধারা ১৪০(২)}

* অতিরিক্ত গতি বা নির্ধারিত গতির চেয়ে দ্রুত গতিতে গাড়ি চালালে ৩০০ টাকা জরিমানা, অপরাধের পুনরাবৃত্তি করলে ৫০০ টাকা জরিমানা (ধারাঃ ১৪২)

* দুর্ঘটনা সংক্রান্ত যেসব অপরাধে থানায় ব্যবস্থা নেয়া হয় নাই, সেসব অপরাধে ৫০০ টাকা জরিমানা, অপরাধের পুনরাবৃত্তি করলে ১০০০ টাকা জরিমানা (ধারা ১৪৬)

* নিরাপত্তা বিহীন অবস্থায় গাড়ি চালালে ২৫০ থেকে ১০০০ টাকা জরিমানা (ধারা ১৪৯)

* কালো বা অতিরিক্ত ধোঁয়া বের হওয়া মোটরযান ব্যবহারে ২০০ টাকা জরিমানা (ধারা ১৫০)

* মোটরযান আইনের সাথে সঙ্গতিবিহীন অবস্থায় গাড়ি বিক্রয় বা ব্যবহার, গাড়ির পরিবর্তন সাধনে ২০০০ টাকা জরিমানা (ধারা ১৫১)

* রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা ফিটনেস সার্টিফিকেট অথবা রুট পারমিট ব্যতীত মোটরযান ব্যবহারে ১৫০০ টাকা জরিমানা, অপরাধের পুনরাবৃত্তি করলে ২৫০০ জরিমানা (ধারা ১৫২)

* অনুমোদনবিহীন এজেন্ট বা ক্যানভাসার নিয়োগ করলে ৫০০ টাকা জরিমানা, অপরাধের পুনরাবৃত্তি করলে ১০০০ টাকা জরিমানা (ধারা ১৫৩)

* অতিরিক্ত মাল বা অনুমোদিত ওজন অতিক্রমপূর্বক গাড়ি চালালে ১০০০ টাকা জরিমানা, অপরাধের পুনরাবৃত্তি করলে ২০০০ টাকা জরিমানা (ধারা ১৫৪)

* বীমা ব্যতীত গাড়ি চালানো- ৭৫০ টাকা জরিমানা (ধারা ১৫৫)

* অনুমতি ব্যতীত গাড়ি চালানো- ৭৫০ টাকা জরিমানা (ধারা ১৫৬)

* প্রকাশ্য সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে ৫০০ টাকা জরিমানা (ধারা ১৫৭)

* গাড়ির ব্রেক কিংবা কোনো যন্ত্র অথবা গাড়ির বডি কিংবা স্পিড গভর্নর সিল বা ট্যাক্সি মিটারের ওপর অন্যায় হস্তক্ষেপ করা- ৫০০ টাকা জরিমানা (ধারা ১৫৮)

* যে সকল অপরাধের জন্য মোটরযান আইনে সুনির্দিষ্ট কোনো শাস্তির ব্যবস্থা নেই, সেসব ক্ষেত্রে ২০০ টাকা জরিমানা, অপরাধের পুনরাবৃত্তি করলে ৪০০ টাকা জরিমানা (ধারা ১৩৭)।

সূত্র : ডিএমপি নিউজ

আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সস্ত্রীক বরখাস্ত হলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ১৫ নভেম্বর ২০২৬
উপাচার্যের আপত্তির মধ্যেই চুয়েটে ৫৫ দিন পর পরীক্ষা শুরু
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950