ঢাবি ছাত্রকে মারধর করলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

২৯ মার্চ ২০২৫, ০৩:০৫ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১১:১৯ AM

© প্রতীকী ছবি

রাস্তা সংক্রান্ত বিরোধের জেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. মেহেদী হাসানকে মারধর করেছেন পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আপ্পি। নড়াইল পৌরসভার আদালতপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে এ মারধরের ঘটনা ঘটে বলে স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। ভুক্তভোগী মেহেদী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মারধরের ফলে তার শরীরের মাথা, ঘাড় ও পিঠে আঘাত পেয়েছে। এর প্রতিবাদে ভুক্তভোগী শিক্ষার্থীর বন্ধু-বান্ধবরা শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যার পর অভিযুক্ত আপ্পির বাড়ির সামনে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অবস্থান নেয়।

ভুক্তভোগী ছাত্র মেহেদী হাসান বলেন, আমাদের বাড়ির সামনের রাস্তা আটকে দেয় স্বেচ্ছাসেবক লীগের নেতা আপ্পি। এর প্রতিবাদ করায় সে আমাকে ব্যাপক মারধর করে আহত করে। আমি এর বিচার চাই।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ও পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম স্বপন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদীকে মারধর করেছে পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আপ্পি। এ ঘটনার যথাযথ বিচার হওয়া উচিত।

এ ব্যাপারে আপ্পির সাথে মুঠোফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

৯ ঘণ্টা নয়, ৯০ ঘণ্টা ঘেরাও করলেও কোনো লাভ হবে না
  • ১৬ নভেম্বর ২০২৬
অস্ত্রোপচার ছাড়াই সম্ভব ক্যান্সারের চিকিৎসা
  • ১৬ নভেম্বর ২০২৬
আট বছরেও শেষ হয়নি মেগা প্রকল্পের কাজ, ব্যয় বাড়ল ২৪২ কোটি
  • ১৬ নভেম্বর ২০২৬
মানুষ কখনো অলস হয় না! মানুষ হয় স্বপ্নহীন-গন্তব্যহীন
  • ১৬ নভেম্বর ২০২৬
গার্মেন্টস খাতের সংকট নিয়ে সংসদে আলোচনার দাবি, আগামীকাল সময়…
  • ১৬ নভেম্বর ২০২৬
পর্তুগাল শিবিরে নতুন অস্বস্তি, আবারও ফিরল রোনালদো-কাণ্ড?
  • ১৬ নভেম্বর ২০২৬