বদ্ধ ঘরে ফ্যানের সঙ্গে ঝুলছিলেন মা, কাঁদছিল শিশু

২৮ মার্চ ২০২৫, ০৪:৩০ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:২২ PM
দিনাজপুরে এক গৃহবধূর ঝুলন্ত লাশ পাওয়া গেছে

দিনাজপুরে এক গৃহবধূর ঝুলন্ত লাশ পাওয়া গেছে © প্রতীকী ছবি

দিনাজপুরের ফুলবাড়ীতে শোয়ার ঘরে এক গৃহবধূর ঝুলন্ত লাশ পাওয়া গেছে। পাশে কাঁদছিল তাঁর দুই বছর বয়সী সন্তান। আজ শুক্রবার সকালে শিবনগর ইউনিয়নের চক্কবীর মীরপাড়া গ্রাম থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।

নিহত নারীর নাম রিফা আক্তার (২২)। তিনি ওই গ্রামের সৈয়দ পলাশ আলমের স্ত্রী। পলাশ কাজের সুবাদে চট্টগ্রামে থাকেন।

পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার ভোররাতে সেহরির পর সবাই ঘুমিয়ে পড়েন। সকাল সাড়ে ৮টার দিকে বদ্ধ ঘর থেকে রিফার বাচ্চার কান্নার শব্দ শুনে ডাকাডাকি করেন তাঁর শাশুড়ি। কিন্তু কোনো সাড়াশব্দ না পেয়ে জানালা খুলে তাঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

নিহতের শ্বশুর সৈয়দ তরিকুল ইসলাম বলেন, ‘আমার দুই ছেলে। বড় ছেলে বউসহ কুমিল্লায় থাকে। ছোট ছেলে সৈয়দ পলাশ আলম কাজের সুবাদে চট্টগ্রামে থাকে। বাড়িতে আমার স্ত্রী, আমি, ছোট ছেলের বউ আর দুই বছরের নাতি বসবাস করি। ছেলের বউ ভোররাতে সবাইকে সেহরির জন্য ডেকে দেয়। আমরা সেহরি খেয়ে নামাজ পড়ে ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।’

বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল জানান, খবর পেয়ে ঘরের ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। অধিকতর তদন্ত ও মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মায়ামি বিমানবন্দরে মেসিকে কঠোর তল্লাশি, হেসে কুটি কুটি
  • ০২ জুলাই ২০২৬
ববিকে প্রথম ফ্যাসিস্ট মুক্ত বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতির …
  • ০২ জুলাই ২০২৬
ময়মনসিংহে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
  • ০২ জুলাই ২০২৬
ঢাবির মসজিদে ডাকসুর বসানো এসি চালানোর সক্ষমতা নেই বিশ্ববিদ্…
  • ০২ জুলাই ২০২৬
প্রাথমিকের ৩২ হাজার শিক্ষককের নিয়োগের চাহিদা আজই যাচ্ছে পিএ…
  • ০২ জুলাই ২০২৬
প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি কবে, যা বললেন শিক্…
  • ০২ জুলাই ২০২৬