মেট্রোরেল কর্মীদের মারধর, পুলিশের ২ সদস্য বরখাস্ত

১৭ মার্চ ২০২৫, ০১:৪৯ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:১৭ AM
মেট্রোরেল

মেট্রোরেল © সংগৃহীত

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) চার কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে  এমআরটি পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় এক এসআইসহ দুজনকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১৭ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোরেলের এমডি ফারুক আহমেদ।

প্রসঙ্গত, রবিবার  (১৬ মার্চ) বিকেলে এমআরটি পুলিশের হাতে মেট্রোরেলের চার কর্মকর্তা লাঞ্ছিত হন। এ ঘটনায় কর্মবিরতির ডাক দেন কর্মীরা। ফলে সোমবার সকাল থেকে মেট্রোরেল চলাচলে নানা জটিলতা তৈরি হয়। বিশেষ করে যাত্রীদের ভাড়া আদায় করার ব্যবস্থা কোথাও কোথাও অকার্যকর হয়ে পড়ে।

পরে কর্তৃপক্ষের আশ্বাসে প্রায় দেড় ঘণ্টা কর্মবিরতি পালনের পর প্রত্যাহার করে আবারও টিকিট ব্যবস্থা চালু করেন মেট্রোরেলের কর্মীরা। কর্মবিরতি প্রত্যাহারে সকাল ১০টার পর মোটামুটি মেট্রোরেলের কার্যক্রম স্বাভাবিক হয়।

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেতে মির্জা ফখরুলের বাসায় যুবদলের পদ…
  • ০২ জুলাই ২০২৬
ছাত্রশিবিরের কাছে জমা রাখা আইফোন হারানোর অভিযোগ, পাঁচ মাসেও…
  • ০২ জুলাই ২০২৬
দেশব্যাপী বিক্ষোভের ডাক জামায়াতের
  • ০২ জুলাই ২০২৬
আবাসিকতা বাতিলের পরেও হলে থাকেন রাবি হল সংসদের দুই নেতা
  • ০২ জুলাই ২০২৬
জাতীয় পেনশন কর্তৃপক্ষে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২০, আবেদন ২…
  • ০২ জুলাই ২০২৬
‎গবেষণাখাতে বরাদ্দ ইউজিসির অধীনে নয়, সরাসরি বিশ্ববিদ্যালয়কে…
  • ০২ জুলাই ২০২৬