রোহিঙ্গা ক্যাম্পে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১৭ মার্চ ২০২৫, ০৮:১৬ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:১৭ AM
রোহিঙ্গা ক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্প © সংগৃহীত

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের সশস্ত্র আরসা সন্ত্রাসী বাহিনীর সদস্যরা হাতুড়ি দিয়ে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

রবিবার (১৬ মার্চ) রাতে উখিয়া উপজেলার পালংখালী হাকিমপাড়া ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-৩ ব্লক ও ১৫ নম্বর ক্যাম্পের সীমানায় এ ঘটনা ঘটে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাকিমপাড়া ১৪ ও ১৫ নম্বর ক্যাম্পের সীমানা এলাকায় আরসা সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা হাবিজুর রহমান (৩২) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অভিযান চালিয়ে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। আটক সন্ত্রাসীর নাম বাদশাহ মিয়া।

নিহত হাবিজুর রহমান প্রকাশ হারুন কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে। নিহত রোহিঙ্গার বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে জানিয়েছেন পুলিশ।

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেতে মির্জা ফখরুলের বাসায় যুবদলের পদ…
  • ০২ জুলাই ২০২৬
ছাত্রশিবিরের কাছে জমা রাখা আইফোন হারানোর অভিযোগ, পাঁচ মাসেও…
  • ০২ জুলাই ২০২৬
দেশব্যাপী বিক্ষোভের ডাক জামায়াতের
  • ০২ জুলাই ২০২৬
আবাসিকতা বাতিলের পরেও হলে থাকেন রাবি হল সংসদের দুই নেতা
  • ০২ জুলাই ২০২৬
জাতীয় পেনশন কর্তৃপক্ষে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২০, আবেদন ২…
  • ০২ জুলাই ২০২৬
‎গবেষণাখাতে বরাদ্দ ইউজিসির অধীনে নয়, সরাসরি বিশ্ববিদ্যালয়কে…
  • ০২ জুলাই ২০২৬