ফারাজ করিম ও তার ভাইয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১৭ মার্চ ২০২৫, ০৯:০১ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:১৭ AM
ফারাজ করিম চৌধুরী

ফারাজ করিম চৌধুরী © সংগৃহীত

চট্টগ্রাম-৬ রাউজান আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এ বি এম ফজলে করিম চৌধুরীর দুই ছেলে ফারাজ করিম চৌধুরী ও ফারহান করিম চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। রবিবার (১৬ মার্চ)  দুর্নীতি দমন কমিশন (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. নুরুল ইসলাম এ আদেশ দেন।

এ  বিষয়ে দুদকের আইনজীবী কাজী ছানোয়ার হোসেন বলেন, ক্ষমতার অপব্যবহার করে অর্থ লুটপাট, দরপত্র নিয়ে বাণিজ্য, শিপ ব্রেকিং ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নেওয়াসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে ফজলে করিম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। দুদক বিষয়টি অনুসন্ধান করছে। এ অবস্থায় তার দুই ছেলে দেশ ছেড়ে পালাতে পারেন বলে আশঙ্কা করছে দুদক।

তিনি আরও বলেন, রিজোয়ানা ইউসুফের সঙ্গে ফজলে করিমের ২০০২ সালের ১১ ফেব্রুয়ারি বিবাহবিচ্ছেদ হয়। এ কারণে শুধু দুই ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করা হয়। আদালত তা মঞ্জুর করেছেন।

উল্লেখ্য, ফজলে করিম চৌধুরী বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। গত ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত পথে অবৈধভাবে ভারতে পালানোর সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে আটক হন তিনি।

নবীন ফ্যাশন বন্ধ হওয়ার ঘটনায় ওসিসহ দুই পুলিশ সদস্য প্রত্যাহ…
  • ২৬ মার্চ ২০২৬
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী…
  • ২৬ মার্চ ২০২৬
গাড়ির ফিটনেস ও ড্রাইভিং লাইসেন্স প্রদান ব্যবস্থা ঠিক করতে ন…
  • ২৬ মার্চ ২০২৬
সংস্কার মানে বিদ্যমান ব্যবস্থাতন্ত্রে কিছু লোকের স্বার্থে আ…
  • ২৬ মার্চ ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুকুর…
  • ২৬ মার্চ ২০২৬
লাগামহীন মূল্যস্ফীতি জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে: সেলিম উদ…
  • ২৬ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence