সিটিটিসির অভিযানে হিজবুত তাহরীরের অন্যতম সংগঠক মোনায়েম হায়দার গ্রেফতার

১৭ মার্চ ২০২৫, ১২:৪৩ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:১৭ AM
মোনায়েম হায়দার (২৬)

মোনায়েম হায়দার (২৬) © সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীরের উগ্রবাদী মতাদর্শ প্রচারকারী ও অন্যতম সংগঠক মোনায়েম হায়দার (২৬) কে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। রবিবার (১৬ মার্চ) ডিএমপির পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। 

সিটিটিসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সন্ধ্যায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।

সিটিটিসি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত মোনায়েম হায়দার বিভিন্ন নামে ফেসবুকে ভুয়া পেইজ খুলে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীরের উগ্রবাদী মতাদর্শ প্রচার করে আসছিলো এবং গোপনে হিজবুত তাহরীরকে সংগঠিত করে আসছিলো। 

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ট্যাগ: ডিএমপি
তিন দিনব্যাপী ‘সিইউবি ন্যাশনাল মডেল ইউনাইটেড নেশন্স’ সম্পন্ন
  • ০২ জুলাই ২০২৬
পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল স্বামীর, স্ত্রী হাসপাতালে
  • ০২ জুলাই ২০২৬
ক্লিনিক্যাল ক্লাসে যেতে হয় ১৫ থেকে ৫৫ কিমি দূর, শিক্ষকশূন্য…
  • ০২ জুলাই ২০২৬
এমপিওভুক্ত হচ্ছেন আরো এক হাজার ৩১১ শিক্ষক
  • ০২ জুলাই ২০২৬
সিলেটে সাদাপাথরে গোসল করতে নেমে চিকিৎসক নিখোঁজ
  • ০২ জুলাই ২০২৬
বউয়ের ভালোবাসায় বিসিএসের স্বপ্ন জয় করিমের
  • ০২ জুলাই ২০২৬