অমতে বিয়ে, ৫ দিনের মাথায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬ মার্চ ২০২৫, ০৫:১২ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:১৯ AM
তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার © প্রতীকী ছবি

বাগেরহাটের চিতলমারীতে এক নববধূ গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পাঁচ দিন আগে তাঁর বিয়ে হয়েছিল।

নিহত ঈশিতা মণ্ডল (২০) উপজেলার সন্তোষপুর ইউনিয়নের উমাজুড়ি এলাকার বিষ্ণু বৈরাগীর (২৫) স্ত্রী ও একই ইউনিয়নের পিঁপগাডাঙ্গা গ্রামের শ্যাম মণ্ডলের মেয়ে। পুলিশ আজ রবিবার সকালে তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।

বিষ্ণুর পরিবার সূত্রে জানা গেছে, পাঁচ দিন আগে বিষ্ণুর সঙ্গে ঈশিতার বিয়ে হয়। কিন্তু ঈশিতার অমতে তাঁকে বিয়ে দেওয়ায় এবং স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় তিনি গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টার মধ্যে স্বামীর বাড়ির সবার অগোচরে বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস নেন।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন বলেন, ‘মৃতের স্বজনেরা জানিয়েছে সে আত্মহত্যা করেছে। তবে মৃত্যুর আসল কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে।’

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬