রায়ে সন্তুষ্ট আবরারের বাবা, দ্রুত কার্যকরের দাবি

১৬ মার্চ ২০২৫, ০১:০০ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:২০ AM
গণমাধ্যমের সাথে কথা বলছেন আবরার ফাহাদের বাবা ও ভাই

গণমাধ্যমের সাথে কথা বলছেন আবরার ফাহাদের বাবা ও ভাই © টিডিসি

বহুল আলোচিত  বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। এতে  ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন আবরারের বাবা মো. বরকত উল্লাহ।

রবিবার (১৬ মার্চ) রায় ঘোষণার পর গণমাধ্যমের  কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ অভিব্যক্তি প্রকাশ করেন তিনি।

আবরারের বাবা বলেন, হাইকোর্ট যে রায় দিয়েছেন তাতে আমরা আপাতত সন্তুষ্ট। আমি চাই এ রায় দ্রুত কার্যকর করা হোক। ভবিষ্যতে এভাবে আর কারও বাবা-মায়ের বুক যেন খালি না হয়।  

র‍্যাগিং বন্ধ চেয়ে তিনি বলেন, হলগুলোতে ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ ধরনের র‍্যাগিংয়ের পুনরাবৃত্তি যেন আর না ঘটে। এভাবে যেন আর কোনো ছাত্রের মৃত্যু না হয়। কর্তৃপক্ষের কাছে আবেদন জানাই যেন সকল জায়গা থেকে র‍্যাগিং নিষিদ্ধ করা হয়।  

এসময় আবরার ফাহাদকে রাষ্ট্রীয়ভাবে স্বাধীনতা পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়ায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান তিনি। 

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬