বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, যুবদল কর্মী নিহত

১৬ মার্চ ২০২৫, ০৭:৪৩ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:২১ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

চট্টগ্রামের বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমর উদ্দিন (৩৬) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন। শনিবার (১৫ মার্চ) দিবাগত রাত ১০টার দিকে রাউজান উপজেলার হলুদিয়া ইউনিয়নের আমির হাটবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

নিহত কমর উদ্দিন রাউজানের উত্তর সত্তা ২ নম্বর ওয়ার্ড মনু পেটান তালুকদার বাড়ির হাজী মোহাম্মদ আলীর ছেলে। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী বলে জানা গেছে। যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন কমর।

রাউজান থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রায়হান মিয়া তথ্য নিশ্চিতক করে বলেন, বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ঘটনাস্থলে পুলিশের টিম রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেতে মির্জা ফখরুলের বাসায় যুবদলের পদ…
  • ০২ জুলাই ২০২৬
ছাত্রশিবিরের কাছে জমা রাখা আইফোন হারানোর অভিযোগ, পাঁচ মাসেও…
  • ০২ জুলাই ২০২৬
দেশব্যাপী বিক্ষোভের ডাক জামায়াতের
  • ০২ জুলাই ২০২৬
আবাসিকতা বাতিলের পরেও হলে থাকেন রাবি হল সংসদের দুই নেতা
  • ০২ জুলাই ২০২৬
জাতীয় পেনশন কর্তৃপক্ষে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২০, আবেদন ২…
  • ০২ জুলাই ২০২৬
‎গবেষণাখাতে বরাদ্দ ইউজিসির অধীনে নয়, সরাসরি বিশ্ববিদ্যালয়কে…
  • ০২ জুলাই ২০২৬