কক্সবাজারে ১০ হাজার ইয়াবাসহ জামায়াত সমর্থক ২ যুবক আটক

১৬ মার্চ ২০২৫, ০১:৪৪ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:২১ AM
১০ হাজার ইয়াবাসহ জামায়াত সমর্থক ২ যুবক আটক

১০ হাজার ইয়াবাসহ জামায়াত সমর্থক ২ যুবক আটক © সংগৃহীত

কক্সবাজারের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ২ যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শুক্রবার (১৪ মার্চ) রাত ৮টার দিকে রামু চৌমুহনী স্টেশনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। 

আটককৃতরা হলেন, কচ্ছপিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নতুনপাড়া এলাকার ফরিদুল আলমের ছেলে মো আবদুল আজিজ (২৪) ও নাইক্ষ্যংছড়ি উপজেলার লেবুছড়ি এলাকার মৃত অলি আহমদের পুত্র নুরুল আমিন (২৫)।

স্থানীয় সূত্র জানায়, আটক দুইজন জামায়াত ইসলামীর সমর্থক| এদের মধ্যে আবদুল আজিজ শিবিরের রাজনীতিতেও সক্রিয় ছিলেন| 

এই অভিযানে নেতৃত্বদানকারী ডিএনসির উপ-পরিচালক দিদারুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ সময় কচ্ছপিয়া ইউনিয়নের নতুন তিতার পাড়া গ্রামের মো. শহিদুল্লাহ প্রকাশ বাবুলসহ দুই জন পালিয়ে যায় বলে তিনি জানান। আটককৃতদের বিরুদ্ধে রামু থানায় নিয়মিত মামলা রুজু করা হবে বলে জানান তিনি। 

এদিকে আটক দুই যুবকের দাবি, এসব মিথ্যা। তারা এ ঘটনায় জড়িত নন। তাদেরকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9