ঘুষ বাণিজ্যের অভিযোগে রংপুরের সেই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার

১৫ মার্চ ২০২৫, ০৮:২৬ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:২৩ AM
মোহাম্মদ শিবলি কায়সার

মোহাম্মদ শিবলি কায়সার © সংগৃহীত

রংপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ শিবলি কায়সারকে প্রত্যাহার করে পুলিশ হেডকোয়ার্টার্সে সংযুক্ত করা হয়েছে। শনিবার (১৫ মার্চ) বিকেলে ডিআইজি প্রশাসন কাজী ফজলুল করিম স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার ( প্রশাসন) হাবিবুর রহমান।

প্রত্যাহার হওয়া পুলিশ কর্মকর্তা শিবলি কায়সারের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য এবং বৃহস্পতিবার বিকেলে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় মামলা করতে আসা পলাশ হাসান নামে এক বাদীকে মারধর ও কর্তব্যরত কনস্টেবলের রাইফেল কেড়ে নিয়ে ওই ব্যক্তিকে বেধড়ক পিটুনির অভিযোগ উঠেছে। এ ঘটনায় একটি অভ্যন্তরীণ সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। 

এবিষয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রচারের পর এই কর্মকর্তাকে প্রত্যাহার করা হলো।

ট্যাগ: পুলিশ
৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬