নোয়াখালীতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

১৫ মার্চ ২০২৫, ০২:৪০ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:২৬ AM
দিদার উদ্দিন

দিদার উদ্দিন © সংগৃহীত

নোয়াখালীর হাতিয়াতে তাসলিমা বেগম (২৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী দিদার উদ্দিনকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) চট্টগ্রামের পতেঙ্গা থানার কাটগড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব। 

শনিবার (১৫ মার্চ) দুপুরে  র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়। 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গৃহবধূ তাসলিমা বেগমের  সাথে ১০/১২ বছর আগে পারিবারিক ভাবে দিদারের বিয়ে হয়। বিয়ের পর থেকে তিনি পরিবারের অন্য সদস্যদের প্ররোচনায় তাসলিমা বেগমের কাছে যৌতুক দাবি করেন।  এছাড়াও শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করেন। বিদেশে যাওয়ার কথা বলে কয়েক ধাপে যৌতুক নেন। গত ৪ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে দিদার পুনরায় তার স্ত্রীর কাছে ৫ লক্ষ টাকা যৌতুক দাবি করেন।

এতে আরও বলা হয়, তাসলিমা যৌতুকের টাকা এনে দিতে অপারগতা প্রকাশ করলে দিদারসহ পরিবারের আরও পাঁচ সদস্য  তাকে এলোপাতাড়ি লাঠি দিয়ে মারধর করে শরীরের বিভিন্ন অংশ জখম করেন এবং চুলের মুঠি ধরে টানা হেঁচড়া করেন। মারধরের একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যু বরণ করেন তিনি। এ ঘটনায় তার এক স্বজন মামলা করেছেন।

এ বিষয়ে র‍্যাবের নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু বলেন, গৃহবধূ তাসলিমার মৃত্যুর ঘটনায় তার স্বামীকে  গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন তিনি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। 

বিএনপির এক প্রার্থীকে গণফোরামের পূর্ণ সমর্থন
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
এনসিপির যুগ্ম সদস্যসচিব শিশিরকে হত্যার হুমকি
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনী সহিংসতার ঘটনায় ইসিকে উদ্বেগ জানালো এনসিপি
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
প্রাইম ইউনিভার্সিটির সামার ও স্প্রিং সেমিস্টারের নবাগত শিক্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
যারা নারীদের অবমাননা করে তাদের পক্ষে নারী সমাজ থাকবে না: সা…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত কর্মীর বাড়িতে হামলা, ৬ জনকে কুপিয়ে জখমের অভিযোগ
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬