গাজীপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

১৫ মার্চ ২০২৫, ১০:১৫ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:২৯ AM
দুর্ঘটনা কবলিত সিএনজি

দুর্ঘটনা কবলিত সিএনজি © সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। শনিবার (১৫ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার মাওনা-ফুলবাড়ী আঞ্চলিক সড়কের নামাশুলাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টার দিকে মাওনা থেকে যাত্রী নিয়ে কালিয়াকৈরের উদ্দেশ্য রওনা সিএনজিটি।  উপজেলার নামাশুলাই এলাকায় পৌঁছালে কালিয়াকৈর থেকে ছেড়ে আসা ইট ভর্তি একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।  

ঘটনাস্থলেই সিএনজিচালক ওবায়দুল, অজ্ঞাত এক নারী ও এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন আরও একজন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। তবে ঘাতক ট্রাক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ বিষয়ে এসআই কামরুল হাসান বলেন, ট্রাক-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতের পরিচয় শনাক্তে কাজ করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিশ্বকাপের জন্য ৫৫ জনের প্রাথমিক তালিকা জমা স্কালোনির
  • ৩১ মার্চ ২০২৬
বেসরকারি মেডিকেলের ভর্তি কার্যক্রম শেষ হচ্ছে আজ
  • ৩১ মার্চ ২০২৬
চমক রেখে বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা করল নিউজিল্যান্ড
  • ৩১ মার্চ ২০২৬
নিজেকে ‘স্মার্ট’ করে তোলার ১০ কার্যকর কৌশল
  • ৩১ মার্চ ২০২৬
মেসিকে নিয়ে সুখবর দিলেন লিওনেল স্কালোনি
  • ৩১ মার্চ ২০২৬
যেকারণে নাসিম শাহকে ২ কোটি রুপি জরিমানা করল পিসিবি
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence