ফেসবুকে কুৎসা রটনা, চিরকুট লিখে কিশোরীর আত্মহত্যা 

১৫ মার্চ ২০২৫, ০৯:০২ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:২৯ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

পটুয়াখালীর বাউফল উপজেলায়  ইভটিজিংয়ের শিকার হয়ে নাজনিন জাহান কুমকুম নামে এক কিশোরী আত্মহত্যা করেছেন। শুক্রবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার শৌলা গ্রামে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন

পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে যাতায়াতের পথে কুমকুমকে উত্ত্যক্ত করতো একই বিদ্যালয়ের শিক্ষার্থী রিয়াদুল ইসলাম তাওসিন। ভুক্তভোগীর পরিবার বিষয়টি নিয়ে তাওসিনের চাচা ও স্কুল কর্তৃপক্ষকে জানান। এতে ক্ষুব্ধ হয়ে কুমকুম ও তার আরেক সহপাঠী কিশোরের একসাথে তোলা ছবির সাথে নোংরা মন্তব্য লিখে ফেসবুকে ছড়িয়ে দেয় তাওসিন। এ অপবাদ সহ্য করতে না পেরে চিরকুট লিখে আত্মহত্যা করেন কুমকুম। ময়নাতদন্তের জন্য মরদেহটি পটুয়াখালী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ। সেই সাথে অভিযুক্তকে আটকের অভিযানও চলমান।

এ বিষয়ে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, ‘ময়নাতদন্তের জন্য লাশ পটুয়াখালী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। তবে এখনও লিখিত অভিযোগ করেনি ভুক্তভোগী পরিবার। তবুও এ বিষয়টিকে গুরুত্ব দিয়ে কাজ করছে পুলিশ।’ 

প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দ…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬