মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

১৫ মার্চ ২০২৫, ১২:৫৮ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:৪১ AM

© প্রতীকী ছবি

রাজধানীর দক্ষিণখান থানাধীন আশকোনায় মারকাযুস সুন্নাহ তাহেরিয়া ওয়ালিয়া মডেল মাদরাসার ৮ বছর বয়সী এক শিক্ষার্থীকে (ছেলে শিশু) বলাৎকারের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে।

শুক্রবার (১৪ মার্চ) রাতে দক্ষিণখানের আশকোনা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক ইয়াসিনকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, মাদরাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে প্রথমে অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়। এরপর স্থানীয়রা তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।

আরও পড়ুন: ওসির প্রত্যাহারের খবর শুনে থানায় পাওনাদারদের ভিড়

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান মির্জা বলেন, আশকোনা মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি ওই মাদরাসার এক ছাত্রকে বলাৎকার করেছেন। অভিযোগ জানাজানি হলে স্থানীয়রা ওই শিক্ষককে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ অভিযুক্ত শিক্ষককে থানায় নিয়ে আসে।

ওসি আরও জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং তদন্ত চলছে। অভিযুক্ত শিক্ষক ইয়াসিনের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, দুশ্চিন্তায় পরিবারে
  • ০২ জুলাই ২০২৬
ঢাবির ফ্যাসিস্ট শিক্ষকদের শাস্তিসহ তিন দাবি সাদা দলের 
  • ০২ জুলাই ২০২৬
রাবি অধ্যাপক এস এম আব্দুছ ছালাম আর নেই
  • ০২ জুলাই ২০২৬
মেসিদের বিপক্ষে লড়াইয়ের আগে যে বার্তা দিলেন কেপ ভার্দে গোলর…
  • ০২ জুলাই ২০২৬
নারীসহ আপত্তিকর অবস্থায় আটক যুবদল নেতা, দল থেকে বহিষ্কার
  • ০২ জুলাই ২০২৬
পলিটেকনিক সভাপতির সাথে সাথে সদস্যপদ মুলতবি হয়েছে মহানগর শিব…
  • ০২ জুলাই ২০২৬