৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

১৪ মার্চ ২০২৫, ০৪:০৪ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:১২ PM
অভিযুক্ত সেলিম উদ্দিন (৫০)

অভিযুক্ত সেলিম উদ্দিন (৫০) © সংগৃহীত

নারায়ণগঞ্জে আট বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত এক দোকানিকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা।

শুক্রবার (১৪ মার্চ) সকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জে এ ঘটনা ঘটে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্ত দোকানির নাম সেলিম উদ্দিন (৫০)। তিনি সিদ্ধিরগঞ্জে ভাড়া থেকে দোকান চালান। তাঁর বাড়ি সিলেটের জামালগঞ্জে।

ভুক্তভোগী শিশুটির দাদি জানান, আজ সকালে শিশুটির মা তাকে বিস্কুট কিনতে সেলিমের দোকানে পাঠান। শিশুটি দোকানে গেলে সেলিম তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্তকে আটক করে মারধর করেন। পরে সিদ্ধিরগঞ্জ থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তাঁকে আটক করে নিয়ে যায়।

ওসি শাহিনুর বলেন, ‘এই ঘটনায় থানায় মামলা করা হয়েছে। আটক ব্যক্তিকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

হাসানের তোপে ৫ রানে ২ উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা
  • ১৬ নভেম্বর ২০২৬
বাড়ল আসন, কমল জিপিএ, ৯০-এ পাস ৪০— একগুচ্ছ পরিবর্তন নিয়ে আবে…
  • ১৬ নভেম্বর ২০২৬
ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি শ্রাবণের ভাই ছাত্রলীগ নেতা…
  • ১৬ নভেম্বর ২০২৬
চারদিনের ব্যবধানে আইসিইউ থেকে না ফেরার দেশে ঢাবির আরেক শিক্…
  • ১৬ নভেম্বর ২০২৬
ঘরে বসেই জামানত ছাড়া ৫০ হাজার টাকা ঋণ, আবেদন যেভাবে
  • ১৬ নভেম্বর ২০২৬
সব ইউনিটের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা কমাল জাহাঙ্গীরনগর বিশ…
  • ১৬ নভেম্বর ২০২৬